Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

Advertisement

প্রতিদিন নিয়ম মেনে কলা খাচ্ছেন পুষ্টির জন্য। অথচ আপনি হয়তো এমন কলা কিনছেন, যা কৃত্রিম কোনো উপাদান দিয়ে পাকানো হয়েছে। দীর্ঘদিন ধরে এমন খাবারদাবার খেলে শরীরে অবশ্যই প্রভাব পড়বে। আর সমাজমাধ্যমেও সতর্কতা ছড়ানো হচ্ছে কৃত্রিম ভাবে পাকানো ফল নিয়ে। কিভাবে বুঝবেন কোন কলাটি প্রাকৃতিক উপায়ে পাকানো হয়েছে, কোনটি হয়নি? খবর আনন্দবাজার অনলাইনের।

শুধু কলার খোসার রং দেখে রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে কিনা, তা নিশ্চিতভাবে বলা যায় না। প্রাকৃতিক ভাবে পাকানো কলার রং ও অসমান হতে পারে। সংরক্ষণ, পরিবহন এবং তাপমাত্রার তারতম্য তার অন্যতম কারণ। তাই একটি নির্দিষ্ট রঙের ধরন দেখেই কলাকে ‘রাসায়নিক দিয়ে পাকানো’ বলে ধরে নেওয়া ঠিক নয়।

কলা সাধারণত সম্পূর্ণ পাকা অবস্থায় বাজারে আসে না। কাঁচা কলা সংগ্রহ করে পরে নির্দিষ্ট পরিবেশে পাকানো হয়, যাতে পরিবহন ও সংরক্ষণ সহজ হয়। এ পাকানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে অনুমোদিত উপায় ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে রয়েছে ইথাইলিন গ্যাস। ফল নিজেই প্রাকৃতিকভাবে ইথাইলিন তৈরি করে এবং এই হরমোন ফল পাকতে সাহায্য করে। বাইরে থেকে ইথাইলিন ব্যবহার করে সেই স্বাভাবিক পাকানোর প্রক্রিয়াটিকেই ত্বরান্বিত করা যায়। অনুমোদিত পদ্ধতিতে পাকানো হলে সেটি নিরাপদ। কিন্তু যদি এমন কিছু ব্যবহার করা হয়, যা নিষিদ্ধ, তা হলে সতর্ক হতে হবে।

কৃত্রিমভাবে কলা পাকানোর প্রসঙ্গে সবচেয়ে বেশি যে নামটি শোনা যায়, সেটি হল ক্যালশিয়াম কার্বাইড। এটি দিয়ে কলা পাকানো নিষেধ করা হয়েছে- কারণ, তার থেকে নানা রকমের শারীরিক সমস্যা হতে পারে। কিন্তু নিষিদ্ধ হওয়ার পর এর ব্যবহার কমে গিয়েছে।

কলা কেনার সময়ে কলার গন্ধ, খোসার চেহারা, গঠন ইত্যাদি দেখে নিয়ে তবেই ফল কিনবেন। কী কী মাথায় রাখবেন?

১. প্রাকৃতিকভাবে পাকানো কলা থেকে মিষ্টি গন্ধ পাওয়া যাবে। অন্য ক্ষেত্রে গন্ধ কম থাকতে পারে।

২. রাসায়নিক দিয়ে পাকানো হলে আরও একটি জিনিস নজরে রাখতে হবে। গোটা কলার রং হলুদ হলেও একটু বেশিই শক্ত লাগতে পারে বাইরে থেকে।

৩. বেশি উজ্জ্বল রং হলে সেই কলা না কেনাই উচিত।

৪. রাসায়নিকের গন্ধ পেলে সেই ফল কিনবেন না।

৫. বিশ্বস্ত বিক্রেতার থেকেই কলা কিনবেন।

৬. যদি বাড়ি গিয়ে দেখা যায়, কলাটি অতিরিক্ত পেকে গিয়েছে, তা হলে সেটি খাবেন না।

৭. খাওয়ার আগে ভাল করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

অতিরিক্ত কিশমিশ খেলে হতে পারে যেসব সমস্যা

অতিরিক্ত কিশমিশ খেলে হতে পারে যেসব সমস্যা

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম