Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

Advertisement

শহর কিংবা গ্রামের রাস্তায় চলতে গিয়ে হঠাৎ গর্ত, ভাঙা অংশ বা উঁচু-নিচু রাস্তার মুখোমুখি হওয়া খুবই স্বাভাবিক। বিশেষ করে বৃষ্টির পর রাস্তার গর্তে পানি জমে গেলে সেটি কতটা গভীর, তা বোঝাও কঠিন হয়ে পড়ে। এমন রাস্তায় অসতর্কভাবে বাইক চালালে বিপদ হতেপারে। তাই ভাঙা রাস্তায় বাইক চালানোর সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

গতি কমিয়ে রাখুন

গর্তযুক্ত রাস্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গতি নিয়ন্ত্রণে রাখা। বেশি গতিতে চললে সামনে থাকা গর্ত এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আবার গর্তে চাকা পড়লে বাইকের ভারসাম্যও নষ্ট হতে পারে। তাই এমন রাস্তায় স্বাভাবিকের তুলনায় কম গতিতে চলুন এবং সামনে পর্যাপ্ত দূরত্ব রেখে বাইক চালান।

দূর থেকে রাস্তা পর্যবেক্ষণ করুন

সামনের রাস্তার দিকে মনোযোগ রাখুন। শুধু কাছের অংশ নয়, কিছুটা দূরের রাস্তার অবস্থাও খেয়াল করুন। এতে গর্ত বা ভাঙা অংশ আগে থেকেই চোখে পড়বে এবং নিরাপদভাবে পাশ কাটানোর সুযোগ পাওয়া যাবে। সামনে অন্য গাড়ি থাকলে তাদের গতিবিধিও লক্ষ্য করুন।

হঠাৎ ব্রেক করবেন না

গর্ত একেবারে সামনে চলে এলে অনেকেই আতঙ্কে হঠাৎ ব্রেক করেন। এতে বিশেষ করে ভেজা বা পিচ্ছিল রাস্তায় বাইকের চাকা পিছলে যেতে পারে। পরিস্থিতি বুঝে ধীরে গতি কমানো ভালো। তবে সামনে গভীর গর্ত থাকলে নিরাপদ দূরত্বে থেকেই বাইক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করুন।

পানিভরা গর্তে সতর্ক থাকুন

বৃষ্টির পানি জমে থাকা গর্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ পানির নিচে গর্ত কতটা গভীর বা সেখানে কোনো উঁচু-নিচু অংশ আছে কি না, তা বোঝা যায় না। সম্ভব হলে পানিভরা অংশ এড়িয়ে চলুন। রাস্তার অন্য কোনো নিরাপদ অংশ থাকলে সেটি ব্যবহার করুন।

গর্ত পার হওয়ার সময় বাইক সোজা রাখুন

গর্ত এড়ানোর সুযোগ না থাকলে বাইককে যতটা সম্ভব সোজা রেখে ধীরে পার হওয়ার চেষ্টা করুন। গর্তের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হ্যান্ডেল ঘোরানো বা শরীরের ভারসাম্য পরিবর্তন করা ঠিক নয়। একই সঙ্গে সামনে থাকা যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

ভাঙা রাস্তায় নিয়মিত চলাচল করলে বাইকের টায়ার, ব্রেক, রিম ও সাসপেনশনে অতিরিক্ত চাপ পড়ে। তাই নিয়মিত টায়ারের বাতাসের চাপ পরীক্ষা করুন এবং টায়ারে কাট বা অস্বাভাবিক ক্ষয় রয়েছে কি না দেখুন। গর্তে জোরে ধাক্কা লাগার পর বাইকের হ্যান্ডেল বা চাকার ভারসাম্যে সমস্যা মনে হলে দ্রুত পরীক্ষা করানো ভালো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

মেদ কমাতে যা খাবেন

মেদ কমাতে যা খাবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

আরও পড়ুন

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

অতিরিক্ত কিশমিশ খেলে হতে পারে যেসব সমস্যা

অতিরিক্ত কিশমিশ খেলে হতে পারে যেসব সমস্যা

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম