Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

অভিজ্ঞতা ছাড়াই চাকরি পেতে চান? নিজেকে প্রস্তুত করবেন যেভাবে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

অভিজ্ঞতা ছাড়াই চাকরি পেতে চান? নিজেকে প্রস্তুত করবেন যেভাবে

ছবি: সংগৃহীত।

Advertisement

স্নাতক শেষ করার পর চাকরির বাজারে প্রবেশের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো অভিজ্ঞতার অভাব। অনেক চাকরির বিজ্ঞপ্তিতেই অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। ফলে নতুন গ্র্যাজুয়েটদের মনে প্রশ্ন জাগে—অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞতা অর্জনের সুযোগই বা আসবে কীভাবে?

বাস্তবে চাকরির প্রস্তুতি শুধু চাকরির আবেদন করার মধ্যেই সীমাবদ্ধ নয়। পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবী কাজ, নেটওয়ার্কিং এবং বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে একজন নতুন গ্র্যাজুয়েট নিজের সিভিকে শক্তিশালী করতে পারেন। পাশাপাশি চাকরি খোঁজার পুরো প্রক্রিয়াটিকেও নিয়মিত চর্চার অংশ হিসেবে নিতে হবে।

নির্দিষ্ট পদ নয়, আগে ক্যারিয়ারের ক্ষেত্র ঠিক করুন

ক্যারিয়ারের শুরুতেই নিজের পছন্দের সবচেয়ে বড় পদটি পাওয়া সবসময় সম্ভব হয় না। তাই প্রথমে ঠিক করুন, কোন ক্ষেত্রটিতে দীর্ঘমেয়াদে ক্যারিয়ার গড়তে চান।

প্রয়োজনে ছোট বা জুনিয়র পদ দিয়ে শুরু করুন। প্রথম চাকরি আপনাকে প্রতিষ্ঠানের কাজের পরিবেশ বোঝার, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক তৈরির এবং নিজের দক্ষতা প্রমাণের সুযোগ দিতে পারে। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব ও পদোন্নতির সুযোগও তৈরি হতে পারে।

আবেদন করার আগে গবেষণা করুন

স্নাতক শেষ করেই নির্বিচারে সিভি পাঠানো শুরু না করে চাকরির বাজার ও নিজের লক্ষ্য সম্পর্কে আগে কিছুটা গবেষণা করুন।

আপনি যে পদে আবেদন করছেন, সেই পদের দায়িত্ব কী, কী ধরনের দক্ষতা প্রয়োজন এবং প্রতিষ্ঠানটির কাজের ধরন কেমন এসব জানুন। প্রতিষ্ঠানের ওয়েবসাইট, প্রকাশিত তথ্য ও চাকরির বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।

ইন্টার্নশিপ ও শিক্ষানবিশের সুযোগ নিন

অভিজ্ঞতা না থাকলে ইন্টার্নশিপ হতে পারে বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়ার একটি কার্যকর উপায়। এতে অফিসের পরিবেশ, কাজের দায়িত্ব, সময় ব্যবস্থাপনা এবং পেশাগত যোগাযোগ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায়।

যেসব প্রতিষ্ঠানে নিয়মিত ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালিত হয়, সেগুলোর ক্যারিয়ার পেজ ও নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়মিত নজর রাখতে পারেন। একইভাবে প্রাসঙ্গিক শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামও বাস্তব কাজ শেখার সুযোগ তৈরি করতে পারে।

স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হন

প্রাসঙ্গিক চাকরির অভিজ্ঞতা না থাকলে স্বেচ্ছাসেবী কাজও সিভিতে যুক্ত করার মতো অভিজ্ঞতা তৈরি করতে পারে। সামাজিক সংগঠন, শিক্ষামূলক কার্যক্রম, ইভেন্ট ব্যবস্থাপনা কিংবা কমিউনিটি প্রজেক্টে কাজ করার মাধ্যমে নেতৃত্ব, যোগাযোগ, দায়িত্বশীলতা ও দলগত কাজের মতো দক্ষতা গড়ে উঠতে পারে।

নেটওয়ার্কিং বাড়ান

চাকরি খোঁজার ক্ষেত্রে পরিচিত মানুষের সঙ্গে পেশাগত যোগাযোগও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, সাবেক শিক্ষার্থী, ইন্টার্নশিপের সহকর্মী কিংবা সংশ্লিষ্ট পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন।

ক্যারিয়ার মেলা, কর্মশালা, পেশাগত অনুষ্ঠান ও নিয়োগসংক্রান্ত আয়োজনে অংশ নিতে পারেন। তবে নেটওয়ার্কিংকে শুধু চাকরি পাওয়ার জন্য পরিচিতি তৈরি হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ার প্রক্রিয়া হিসেবে দেখা ভালো।

সিভিকে নির্দিষ্ট চাকরির সঙ্গে মিলিয়ে তৈরি করুন

একটি সাধারণ সিভি সব ধরনের চাকরির জন্য পাঠানোর পরিবর্তে যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের প্রয়োজনীয়তার সঙ্গে সিভিটি সামঞ্জস্য করুন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি খোঁজা কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। ক্যারিয়ারের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের দক্ষতা চিহ্নিত করা, প্রয়োজনীয় অভিজ্ঞতা তৈরি করা এবং নিয়মিতভাবে আবেদন ও শেখার প্রক্রিয়া চালিয়ে যাওয়া।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অভিজ্ঞতা ছাড়াই চাকরি পেতে চান? নিজেকে প্রস্তুত করবেন যেভাবে

অভিজ্ঞতা ছাড়াই চাকরি পেতে চান? নিজেকে প্রস্তুত করবেন যেভাবে

ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো?

ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো?

সিভিতে শুধু যোগ্যতা নয়, নজর দিতে হবে আরও যেসব বিষয়ে

সিভিতে শুধু যোগ্যতা নয়, নজর দিতে হবে আরও যেসব বিষয়ে

বিদেশে উচ্চশিক্ষা: আবেদনের সময় যেসব বিষয় নিশ্চিত করবেন

বিদেশে উচ্চশিক্ষা: আবেদনের সময় যেসব বিষয় নিশ্চিত করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম