ভিটামিন সির ঘাটতি পূরণে খান ৬ খাবার
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীর সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি’র তুলনা নেই। প্রতিদিনের খাবার থেকেই শরীরে এই ভিটামিনের ঘাটতি পূরণ সম্ভব। যেমন-
পেয়ারা: পেয়ারায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতি ১০০ গ্রাম পেয়ারা থেকে ২১৪ গ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
আমলকী: ভিটামিন-সিয়ের আরেকটি চমৎকার উৎস আমলকী। নিয়মিত এই ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
পেঁপে: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে প্রায় ৬২ গ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
স্ট্রবেরি: এক কাপ স্ট্রবেরিতে প্রায় ৮০ গ্রাম ভিটামিন সি থাকে। ভিাটমিন সি’য়ের চাহিদা পূরণে এই ফলটি খেতে পারেন।
কিউই: একটি কিউই ফল থেকে প্রায় ৬৪ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
আনারস: সুস্বাদু এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এর পাশাপাশি এতে পর্যাপ্ত পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে। এই উপাদানটিও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়োতে সাহায্য করে।
