Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

হিমায়িত সবজিতেও থাকে পুষ্টিগুণ, ভুল ধারণা দূর করলেন পুষ্টিবিদ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

হিমায়িত সবজিতেও থাকে পুষ্টিগুণ, ভুল ধারণা দূর করলেন পুষ্টিবিদ

Advertisement

সময় কম থাকলে কিংবা ঘরে টাটকা সবজি না থাকলে হিমায়িত সবজি হতে পারে সহজ সমাধান। মটরশুঁটি, ভুট্টা, গাজর, শিম থেকে শুরু করে ব্রকলি—বিভিন্ন ধরনের হিমায়িত সবজি দিয়ে অল্প সময়েই তৈরি করা যায় নানা পদ। ধোয়া, খোসা ছাড়ানো ও কাটাকাটির ঝামেলা কম হওয়ায় ব্যস্ত জীবনে এগুলো বেশ সুবিধাজনক।

তবে হিমায়িত সবজি কি টাটকা সবজির মতোই স্বাস্থ্যকর? এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। পুষ্টিবিদ নমামি আগরওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছেন, হিমায়িত সবজিও পুষ্টিকর খাবারের অংশ হতে পারে। তবে কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

১. হিমায়িত সবজিতে বজায় থাকতে পারে পুষ্টিগুণ

পুষ্টিবিদ নমামি আগরওয়ালের মতে, সাধারণত পরিপক্ব হওয়ার পরপরই সবজি সংগ্রহ করে হিমায়িত করা হয়। এতে সবজির পুষ্টিগুণ ধরে রাখতে সাহায্য করে এবং টাটকা সবজির বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করা যায়।

২. সুষম খাদ্যতালিকায় রাখা যায় হিমায়িত সবজি

খাবারে বিভিন্ন ধরনের সবজি যোগ করার সহজ উপায় হতে পারে হিমায়িত সবজি। এগুলো দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কাও তুলনামূলকভাবে কম। স্যুপ, তরকারি, পোলাও, পাস্তা কিংবা স্টার-ফ্রাইসহ নানা খাবারে সহজেই ব্যবহার করা যায়।

৩. অতিরিক্ত লবণ ও অন্যান্য উপাদান সম্পর্কে সতর্ক থাকুন

হিমায়িত সবজি স্বাস্থ্যকর হলেও প্যাকেটজাত পণ্য কেনার সময় উপাদানের তালিকা পরীক্ষা করা প্রয়োজন। কিছু পণ্যে অতিরিক্ত সোডিয়াম বা অন্যান্য উপাদান যোগ করা থাকতে পারে। তাই কেনার আগে প্যাকেটের লেবেল দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ।

৪. বেছে নিন সাধারণ হিমায়িত সবজি, চাইলে ঘরেও সংরক্ষণ করুন

নমামি আগরওয়ালের পরামর্শ, অতিরিক্ত লবণ বা অন্য উপাদান মেশানো নেই—এমন সাধারণ হিমায়িত সবজি বেছে নেওয়া ভালো। চাইলে টাটকা সবজি বাড়িতেও হিমায়িত করে সংরক্ষণ করা যায়। এতে খাবারে লবণ ও অন্যান্য উপাদানের পরিমাণ নিয়ন্ত্রণ করা সহজ হয়।

হিমায়িত সবজিকে অস্বাস্থ্যকর ভেবে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পণ্যের উপাদান যাচাই করা, সাধারণ হিমায়িত সবজি বেছে নেওয়া এবং প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের সবজি রাখা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হিমায়িত সবজিতেও থাকে পুষ্টিগুণ, ভুল ধারণা দূর করলেন পুষ্টিবিদ

হিমায়িত সবজিতেও থাকে পুষ্টিগুণ, ভুল ধারণা দূর করলেন পুষ্টিবিদ

কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা

কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একসঙ্গে? কিডনি সুস্থ রাখতে খাবারে যেসব পরিবর্তন জরুরি

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একসঙ্গে? কিডনি সুস্থ রাখতে খাবারে যেসব পরিবর্তন জরুরি

হজম থেকে ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ফুলকপি খাওয়ার যত উপকারিতা

হজম থেকে ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ফুলকপি খাওয়ার যত উপকারিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম