সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র সাত দিনে কি ওজন কমানো যায়? শুনতে অসম্ভব মনে হলেও, বিজ্ঞানসম্মত ও কার্যকর কিছু নিয়ম মেনে চললে শরীর থেকে অতিরিক্ত পানি ও চর্বি ঝরিয়ে ফেলা সম্ভব। এক সপ্তাহে শরীরের ফ্যাট খুব বেশি না কমলেও জমা অতিরিক্ত পানি ও ফোলাভাব অনেকটাই কমিয়ে ফেলা যায়।
১. লবণ খাওয়া কমান
দিনে অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন এবং খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন। সোডা, প্যাকেটজাত পানীয় ও প্রক্রিয়াজাত খাবার পুরোপুরি বর্জন করা জরুরি। অতিরিক্ত লবণে শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করে পানি ধরে রাখে, ফলে শরীর ফোলা দেখায়।
২. সুষম খাবার খান
পরিমাণ মেপে সুষম খাবার খেতে হবে। সাদা ভাতের বদলে ব্রাউন রাইস, লাল আটার রুটি, ওটস, ডালিয়া বা কিনোয়া বেছে নিতে পারেন। প্রোটিনের জন্য লিন মিট (চিকেন), ডিম, নানা রকম মাছ, সয়াবিন, ডাল এবং লো-ফ্যাট দুধ দারুণ কার্যকরী। দিনে তিন থেকে চার চামচ স্বাস্থ্যকর ফ্যাটও জরুরি। রান্নায় সর্ষের তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ঘি খাওয়া চললেও তা দিনে এক থেকে দুই চামচের বেশি নয়। পাশাপাশি, ঘুরিয়ে-ফিরিয়ে নানা রকম বাদাম ও বীজ ডায়েটে রাখুন।
৩. মিষ্টি পানীয় বাদ দিন
চিনি খাওয়ার পরিমাণ কঠোরভাবে কমাতে হবে। প্যাকেটজাত পানীয়, মিষ্টি পানীয় ও চিনি দেওয়া এনার্জি ড্রিঙ্ক খাওয়া বন্ধ করুন। দোকান থেকে কেনা প্রোটিন শেক বা হেলথ ড্রিঙ্কও শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। এছাড়া অ্যালকোহল পান করা যাবে না।
শরীরকে ছিপছিপে রাখতে হাই-ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং দারুণ কার্যকর। স্কোয়াট, জাম্প স্কোয়াট, মাউন্টেন ক্লাইম্বিং, বার্পি ও পুশ-আপের মতো ব্যায়ামগুলো করতে পারেন। এ ছাড়া দাঁড়িয়ে স্পট জগিং বা দুই হাতে ভারী পানির বোতল নিয়ে স্কোয়াট করলে দ্রুত ফল পাওয়া যায়।
৫. ভেষজ বা ডিটক্স পানীয়
ওজন কমাতে চাইলে অতিরিক্ত চা বা কফি খাওয়া থেকে বিরত থাকুন। এর বদলে গ্রিন টি বা চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে পারেন। তবে কফি সবসময় পরিমিত মাত্রায় খাওয়া উচিত। নানা রকম ভেষজ চা বা ডিটক্স পানীয় প্রতিদিন সকালে খালি পেটে খেলে শরীর থেকে টক্সিন বা বর্জ্য পদার্থ বেরিয়ে যায়, ফলে ওজনও দ্রুত কমতে শুরু করে।

