Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ইফতারে আমের হালুয়া

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০১৯, ০৪:৪৩ পিএম

ইফতারে আমের হালুয়া

আমের হালুয়া। ছবি সংগৃহীত

Advertisement

বাজারে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে পাকা আম। কেটে কিংবা জুস বানিয়ে তো আম খাওয়াই যায়। এছাড়াও বানিয়ে ফেলতে পারেন আমের হালুয়া। আমের হালুয়ার বড় সুবিধা হলো, কিছুদিন ফ্রিজে রেখে খাওয়া যায়।

ইফতারে খেতে পারেন আমের হালুয়া। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আমের হালুয়া।

উপকরণ

পাকা আমের রস ৪ কাপ, গুড়া দুধ ১ কাপ, চিনি ১ কাপ, চায়না গ্রাস ১/৪ কাপ, কোরানো নারকেল ১/২ কাপ।

প্রণালী

প্রথমে ১ কাপ পানিতে চায়না গ্রাস ভিজিয়ে রাখতে হবে। তারপর আমের রসের সাথে বাকি সব উপকরণ একসাথে জাল দিয়ে ঘন করে নিতে হবে।

এবার অন্য একটি পাত্রে চায়নাগ্রাস জাল দিন। জ্বাল হয়ে গেলে আমের রস ঘন করে রাখা পাত্রে ঢেলে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল দিন।

এরপর ফ্ল্যাট বা সমান্তরাল কোন পাত্রে ঢেলে ঠান্ডা করে জমিয়ে নিতে হবে।

সবশেষে পছন্দমত শেপে কেটে খেজুর ও বিভিন্ন ধরনের বাদাম দিয়ে পরিবেশন করুন মজাদার ও পুষ্টিকর আমের হালুয়া।

Advertisement

আমের হালুয়া

Advertisement

আরও পড়ুন

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

গণপরিবহণে আগুন লাগলে যেভাবে নিরাপদে বের হবেন

গণপরিবহণে আগুন লাগলে যেভাবে নিরাপদে বের হবেন

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম