Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন ৯৭ জন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০২:০৬ পিএম

সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন ৯৭ জন

সহকারী জজ হিসেবে নিয়োগ । ছবি সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ৯৭ জনকে সহকারী জজ পদে নিয়োগ দেয়া হয়েছে। 

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬-এর বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে রোববার (১৯ জানুয়ারি) আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে বলে ওই আদেশে জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগামী ২৮ জানুয়ারি পূর্বাহ্নে তাদের নামের পাশে বর্ণিত পদায়নকৃত কর্মস্থলের জেলা ও দায়রা জজের নিকট যোগদান করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি বলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। 

শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে চাকরিতে যোগদানের তারিখ হতে তিন মাস সিনিয়র সহকারী জজ আদালতে, সাত দিন জেলা লিগ্যাল এইড অফিসে, ১০ দিন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে, ২১ দিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ১০ দিন জেলা ও দায়রা জজ আদালত/কার্যালয়ে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজের তত্ত্বাবধানে আদালতের কার্যাবলি পরিচালনা, অফিস ব্যবস্থাপনা এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন। 

নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ স্তরে থাকবেন। তবে স্থায়ীকরণের আগে ওই মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

 

Advertisement

সহকারী জজ

Advertisement

আরও পড়ুন

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

স্তন ক্যানসার হলে স্তন কেটে ফেলে দিতে হয়?

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

পেটের সমস্যার সমাধান রান্না ঘরেই

গণপরিবহণে আগুন লাগলে যেভাবে নিরাপদে বের হবেন

গণপরিবহণে আগুন লাগলে যেভাবে নিরাপদে বের হবেন

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

যে ৭ কারণে হাড় দুর্বল হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম