Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শুধু বর্ষাযাপন নয়, খিচুড়ির রয়েছে পুষ্টিগুণও

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:১১ পিএম

শুধু বর্ষাযাপন নয়, খিচুড়ির রয়েছে পুষ্টিগুণও

ছবি: সংগৃহীত

Advertisement

খিচুড়ি ছাড়া বাঙালির বর্ষাযাপন যেন অসম্পূর্ণই থেকে যায়। শহর, নগর কিংবা গ্রাম- খিচুড়ির জনপ্রিয়তা সর্বত্রই। 
কিভাবে এই মুখরোচক খাবারটি বাঙালির পাতে ঠাঁই পেল তা অবশ্য জানা যায় না। তবে চাল-ডাল মিশিয়ে চটজলটি পরিপূর্ণ একটা খাবার তৈরি হওয়ায় যেমন রাঁধুনীর পরিশ্রম বাঁচে, তেমনি রসনাও তৃপ্ত হয় পরিবারের সবার। শুধু সুস্বাদুই নয়, খিচুড়ির আছে বিভিন্ন পুষ্টিগুণও। জেনে নিন কেন বর্ষায় পাতে রাখবেন খিচুড়ি।
খিচু়ড়িকে বলা হয় পরিপূর্ণ খাবার। কারণ এতে পু্ষ্টির সঠিক সামঞ্জস্য আছে ৷ খিচুড়ি থেকে শর্করা, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাসিয়াম পায় আমাদের শরীর৷ খিচুরির সাথে সবজি কিংবা মাংস যোগ করলে খাদ্যগুণ আরও বেড়ে যায়৷
নরম ও পুষ্টিকর হওয়ায় খিচুড়ি শিশু ও বৃদ্ধদের উপযোগী ৷ শিশু আর বয়স্কদের জন্য রান্নার সময় কম তেল-মসলা দিয়ে সহজপাচ্য করে রাখতে হবে৷
আয়ুর্বেদশাস্ত্রে খিচুড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ৷ শরীরকে শীতল রাখার পাশাপাশি এই খাবার টক্সিন দূর করে ৷ পরিপাক প্রক্রিয়াকে উন্নত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খিচুড়ি৷
গ্লাটেনমুক্ত খাবার যারা পছন্দ করেন বা শারীরিক প্রয়োজনে খান, তার ডায়েটে অবশ্যই রাখুন খিচুড়ি।

Advertisement

খিচুড়ি বর্ষাযাপন শহর নগর গ্রাম জনপ্রিয়তা সর্বত্রই

Advertisement

আরও পড়ুন

পরীক্ষার ফলই কি জীবনের শেষ কথা, নাকি নতুন শুরুর সুযোগ?

পরীক্ষার ফলই কি জীবনের শেষ কথা, নাকি নতুন শুরুর সুযোগ?

বাড়ি নির্মাণে কতটুকু জায়গা ছাড়তে হবে, কী বলছে আইন?

বাড়ি নির্মাণে কতটুকু জায়গা ছাড়তে হবে, কী বলছে আইন?

আয়রন ঘাটতি কি সত্যিই মুখ দেখে বোঝা যায়? লক্ষণগুলো জানুন

আয়রন ঘাটতি কি সত্যিই মুখ দেখে বোঝা যায়? লক্ষণগুলো জানুন

বায়ুদূষণে ফুসফুসের সুরক্ষায় ভুল মাস্ক পরছেন না তো?

বায়ুদূষণে ফুসফুসের সুরক্ষায় ভুল মাস্ক পরছেন না তো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম