Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

এ সময় সুস্থ থাকতে খাবেন যে ৭ খাবার

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ এএম

এ সময় সুস্থ থাকতে খাবেন যে ৭ খাবার

ফাইল ছবি

Advertisement

বর্তমানে কখনো তীব্র গরম আবার কখনো প্রচুর বৃষ্টি। এ সময় সুস্থ থাকাটা খুবই জরুরি। তাই খাবার তালিকায় রাখতে হবে এমন কিছু খাবার যা আপনাকে সুস্থ রাখবে।

আসুন জেনে নিই কী  খাবেন-

১. রসুন, পেঁয়াজ, মূলা, গাজর, আলু—এসব সবজি খেতে পারেন।  এসব খাবার হজমে সাহায্য করে।  

২. এ সময় নিয়মিত খেতে পারেন মধু। সকালে গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন। অথবা অন্য খাবার বা সালাদের ড্রেসিংয়েও মধু যোগ করতে পারেন। মধুতে প্রচুর পুষ্টিগুণ আছে।

৩.  আদা, লবঙ্গ, দারুচিনি, এলাচ খাবারের সঙ্গে যোগ করুন। এতে শরীর গরম থাকবে। এসব মসলা দিয়ে চা বানিয়েও পান করতে পারেন।

৪. খেতে পারেন শুকনো ফল। শুকনো ফলে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, যা শরীরে শক্তি জোগাবে প্রচুর। তাই খেজুর ও এ জাতীয় শুকনো ফল খেতে পারেন।  

৫. ঘি দিয়ে তৈরি খাবার খেতে পারেন। রান্নার তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। ঘিয়ে যে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে তা শরীর গরম রাখে প্রাকৃতিকভাবে। ঘি আয়ুর্বেদিক শাস্ত্রমতেও একটি উপকারী খাবার।

তবে উচ্চ রক্তচাপের রোগী বা যাদের রক্তে কোলেস্টেরল বেশি, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী

৬. গরমে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। মুরগি, চর্বি ছাড়া মাংস, মাছ, ডিম এসব খাবার তালিকায় রাখুন সব সময়। এসব খাবার শীতের প্রকোপ থেকে বাঁচতে ও শরীর সুস্থ রাখতে খুব সহায়ক।

তথ্যসূত্র: পিংকভিলা ডট কম  

 

Advertisement

প্রোটিন

Advertisement

আরও পড়ুন

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

ঘুমের আগে এলাচ খাওয়ার উপকারিতা

নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

প্রাকৃতিক পদ্ধতিতে চুল লম্বা করার ৮ উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম