Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ডায়াবেটিক রোগীরা সেহরিতে কী খাবেন 

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০২:৪৫ পিএম

ডায়াবেটিক রোগীরা সেহরিতে কী খাবেন 

ফাইল ছবি

Advertisement

ডায়াবেটিক রোগীদের টানা দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে শর্করা কমে যাওয়ার বা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। তাই ডায়াবেটিক রোগীরা রোজা রাখলে তাদের জন্য সেহরি বাধ্যতামূলক। 

একজন ডায়াবেটিক রোগী সঠিক নিয়মে সঠিক খাবার দিয়ে সেহরি করলে, খুব সহজে ওই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। আসুন জেনে নিই কিছু টিপস; যা আপনাকে দীর্ঘ একটি দিনেও রোজা রাখতে সাহায্য করবে।

● অনেকে মনে করেন, সেহরি পেটপুরে খেলে সারা দিনে ক্ষুধা লাগে না। তাই অনেককে সেহরি বেশি খেতে দেখা যায়। শেষ সময় পর্যন্ত অনেকে পানি পান করতেই থাকেন। এটি বরং অস্বস্তি তৈরি করবে।  

● অন্য সময় দুপুরে বা নৈশভোজে যা খেতেন, সেহরি সেই স্বাভাবিক খাবারটাই খাবেন। পরিমিত পরিমাণে ভাত অথবা রুটি, সঙ্গে মাছ বা মাংস, ডাল, সবজি, সালাদ। শেষে এক কাপ দুধ বা দই। 

● ডায়াবেটিক রোগীরা সেহরি আতপ চালের ভাত খাবেন না। লাল চালের ভাত খাওয়া ভালো। কারণ, সেদ্ধ মোটা চাল ও লাল চালের গ্লাইসিমিক ইনডেক্স অনেক কম। এতে ফাইবার বেশি, তাই ধীরে শোষিত হয়। তাই সারা দিন ধীরে ধীরে শক্তি সরবরাহ করবে। ভাতের বদলে লাল আটার রুটিও খেতে পারেন।

● অনেক বেশি খাবার খেলে বদহজম, গ্যাসের সমস্যা হওয়া ছাড়াও পানিশূন্যতা দেখা দিতে পারে। 

● সবজির পাশাপাশি কিছু শাক অবশ্যই খাবেন। শাকের সেলুলুজ আপনাকে সারা দিনে পেট ভরে থাকার মতো অনুভূতি দেবে। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। 

● সেহরি শেষ সময়ের ১০-১৫ মিনিট আগে খাওয়া শেষ করতে হবে। অনেকের স্বভাব, মাঝরাতে খেয়ে ঘুমিয়ে পড়া। ডায়াবেটিক রোগীরা তা কখনো করবেন না। 

● বিরিয়ানি–পোলাও বা খিচুড়ির মতো খাবার খাবেন না। এগুলো পানির চাহিদা কয়েক গুণ বাড়িয়ে দেয়।

● প্রোটিন হিসেবে মাংসের বদলে মাছ খান অথবা ঘন ডাল রাখুন।

● অনেকে ওজন কমাতে কিছু না খেয়েই রোজা রাখেন। এটা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। 

● চাইলে একটা খোসাসহ ফল খেতে পারেন।

● সন্ধ্যা থেকে সেহরি পর্যন্ত দুই থেকে আড়াই লিটার পানি পান করবেন। সেহরি চা–কফি পান করলে ডিহাইড্রেশন বাড়বে।

সেহরি কোনো কিছুই বেশি খাবেন না। চাহিদার বেশি খাবার খেলেই বিপত্তি ঘটবে। শরীর প্রয়োজনীয় খাবার নিয়ে বাকিটা ফ্যাট হিসেবে আপনার শরীরে জমা করে রাখবে। ফলে ওজন বেড়ে যাবে।

Advertisement

রমজান ডায়বেটিক সেহরি

Advertisement

আরও পড়ুন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর যত গুণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর যত গুণ

২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত

২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত

রান্নার যে উপাদানে চকচকে-উজ্জ্বল ত্বক আর গভীর ঘুম

রান্নার যে উপাদানে চকচকে-উজ্জ্বল ত্বক আর গভীর ঘুম

এক প্রোটিনে ফিরবে মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

এক প্রোটিনে ফিরবে মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম