২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আনন্দের হলেও কারও কারও ক্ষেত্রে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা। বিশেষ করে দাম্পত্য জীবন, পারিবারিক স্বাস্থ্য ও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে দুই রাশির জাতক-জাতিকাদের।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেখে নিন কোন দুই রাশির মানুষের আজ মঙ্গলবার সাবধান থাকা প্রয়োজন এবং এর থেকে পরিত্রাণের উপায় কী—
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনে দেখা দিতে পারে উত্তেজনা ও টানাপোড়েন। জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার সময় সংযম ও ধৈর্য বজায় রাখা জরুরি। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটতে পারে। এ কারণে হাসপাতালে যাতায়াতও বাড়তে পারে।
সন্তানদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যেকোনো পরিস্থিতিতে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের আজ কাজের চাপ বেশি থাকতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম প্রশংসিত হলেও নতুন কিছু করার উত্তেজনায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন।
আদালত বা আইনি বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। যদিও শেষ পর্যন্ত ফলাফল অনুকূলে আসার সম্ভাবনার কথা বলা হয়েছে। পুরোনো বন্ধুর সঙ্গে মতপার্থক্য মিটে যেতে পারে। পড়াশোনা ও পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভালো ফলের সম্ভাবনা রয়েছে। ব্যস্ততার মধ্যেও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।
কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত যুগান্তরের নেই। উপরে দেওয়া পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

-6ad6f5a2ca256.jpg)