Logo
Logo
×

Advertisement

সাহিত্য

কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’

স্বরকল্পন আবৃত্তিচক্রের বৈশাখী আয়োজন। ছবি: স্বরকল্পন আবৃত্তিচক্র

Advertisement

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ — এই চিরায়ত আহ্বানকে ধারণ করে বৈশাখকে বরণ করতে  ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’।

‘কবিতা ও গানের বিশেষ পর্ব’ শীর্ষক এই আয়োজনে অংশ নেয় স্বরকল্পন আবৃত্তিচক্র। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বর্ণিল আয়োজনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় বিশেষ কবিতা ও গানের পরিবেশনা। একইসাথে স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেইজে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

বৈশাখের প্রথম দিন উদযাপন করা হয় কবিতার সুর, আবৃত্তির রঙ এবং উৎসবমুখর আনন্দের আবেশে। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষকে বরণ করে দিনব্যাপী চলবে স্বরকল্পন আবৃত্তিচক্রের নানা সাংস্কৃতিক আয়োজন।

শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির সৌন্দর্য ছড়িয়ে দিতে দুই যুগেরও বেশি সময় ধরেই কাজ করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় এবারও বৈশাখী উৎসবকে ঘিরে এই বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শক-শ্রোতাদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বৈশাখী কনসার্ট মাতাবেন জায়েদ খান

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বৈশাখী কনসার্ট মাতাবেন জায়েদ খান

ভারতীয় হাইকমিশনের বাংলা নববর্ষ উদযাপন, গাইলেন শ্রীকান্ত ও অদিতি

ভারতীয় হাইকমিশনের বাংলা নববর্ষ উদযাপন, গাইলেন শ্রীকান্ত ও অদিতি

সংস্কৃতিচর্চা না থাকলে জাতি ইতিহাস ভুলে যাবে: রিজভী

সংস্কৃতিচর্চা না থাকলে জাতি ইতিহাস ভুলে যাবে: রিজভী

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

পহেলা বৈশাখে কোনাবাড়ী প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন

পহেলা বৈশাখে কোনাবাড়ী প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন

গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বর্ষবরণ বর্ণিল উৎসব

গৌরীপুরে স্বজন সমাবেশের উদ্যোগে বর্ষবরণ বর্ণিল উৎসব

আরও পড়ুন

শীতের সকালে তুমি

শীতের সকালে তুমি

কথার জাদুকর হুমায়ূন আহমেদ

কথার জাদুকর হুমায়ূন আহমেদ

আবু ইসহাকের সাহিত্য : আমাদের মাটি ও মানুষের শিল্প

আবু ইসহাকের সাহিত্য : আমাদের মাটি ও মানুষের শিল্প

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম