Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পহেলা বৈশাখে কোনাবাড়ী প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

পহেলা বৈশাখে কোনাবাড়ী প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন

পহেলা বৈশাখে কোনাবাড়ী প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন

Advertisement

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ী প্রেস ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বৈশাখী আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পান্তা-ইলিশ উৎসব।

মঙ্গলবার সকালে কোনাবাড়ী প্রেস ক্লাব ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিক মেট্রো স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করেন।

শোভাযাত্রা শেষে প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

বক্তারা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক যুগান্তর পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ও কোনাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি লাবিব উদ্দিন, সহ-সভাপতি শোয়াইব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন খান, মোখলেছুর রহমান ও নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা, নির্বাহী সদস্য রেজা চৌধুরী ও আখতার উজ জামান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম