Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরাইল

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরাইলি কিছু নৌযান ‘বিপজ্জনক ও ভীতিকর আচরণ’ করছে। বুধবার যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১১৮ মাইল দূরে অবস্থান করা সুমুদ ফ্লোটিলা জাহাজের বহরকে ইসরাইল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলেছেন, ইসরাইলি দুটি ‘যুদ্ধজাহাজ’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরাইলি সামরিক বাহিনীর ‘সাইবার হামলা’ বলে অভিহিত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরাইলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেননি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

Advertisement

ইসরাইল হামাস-ইসরাইল যুদ্ধ

Advertisement

আরও পড়ুন

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

রিয়াদ বিমানবন্দরে হামলায় ৩ সৌদি নাগরিক নিহত

রিয়াদ বিমানবন্দরে হামলায় ৩ সৌদি নাগরিক নিহত

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম