Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে তিন দিনব্যাপী একটি তীব্র সামরিক অভিযানের পরিকল্পনা তৈরি করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন কোনো হামলা চালাবে না।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের নির্দেশেই পেন্টাগন এই পরিকল্পনা সাজিয়েছে। গত শুক্রবার ক্যাম্প ডেবিডে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এটি নিয়ে আলোচনা করেন। 

এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুদ্ধের পর থেকে আবার গুছিয়ে নিয়েছে। এছাড়া ইরানের জ্বালানি কেন্দ্র, সামরিক সদর দপ্তর এবং পারমাণবিক স্থাপনাগুলোও সম্ভাব্য লক্ষ্যের তালিকায় রয়েছে।

অ্যাক্সিওস জানিয়েছে, পেন্টাগন এরই মধ্যে সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) ইরানের বিরুদ্ধে বড় ধরনের লড়াইয়ের সব প্রস্তুতি সম্পন্ন রাখতে নির্দেশ দিয়েছে। তবে এতে কোনো নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চলমান এই সামরিক প্রস্তুতির মাঝেই প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন যে তেহরানের সঙ্গে তাদের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং নির্বাচনের আগে কোনো আক্রমণ করা হবে না। এই শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আগামী সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন থাকার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা সত্ত্বেও যে শঙ্কা কাটেনি

চীন-মার্কিন সম্পর্কে স্থিতিশীলতা সত্ত্বেও যে শঙ্কা কাটেনি

আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ

আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

স্তন ক্যানসার চিকিৎসায় আশার আলো, অনুমোদন পেল যে নতুন ওষুধ

স্তন ক্যানসার চিকিৎসায় আশার আলো, অনুমোদন পেল যে নতুন ওষুধ

শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম