Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলের হামলায় গাজায় নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:০৪ পিএম

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলের হামলায় গাজায় নিহত ৩

Advertisement

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও আজ ইসরাইলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একজন বৃহস্পতিবার সকালে খান ইউনুসের বানি সুওহাইলা এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারান। অপরজন দুই দিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং আজ তার মৃত্যু হয়।

এর আগে সকালে বানি সুওহাইলা এলাকায় ড্রোন হামলায় দুইজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল বলে জানা গেছে।

এদিকে, দখলকৃত জেরুজালেমের উত্তরের আর-রাম শহরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে। ওয়াফা, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে বিচ্ছিন্নতা প্রাচীরের আশপাশে ইসরাইলি বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা বৃদ্ধি করেছে, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটছে। গতকালও প্রাচীরের কাছে ইসরাইলি সেনাদের মারধরে ৫৭ বছর বয়সী সেলিম আবু আইশা নিহত হন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে কি আরব দলগুলো?

ইসরাইলে নির্বাচন নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে কি আরব দলগুলো?

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

ইসরাইলে নেতানিয়াহু সরকার পরিবর্তনের ডাক

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাসের হামলার তিন বছর যেভাবে স্মরণ করছে ইসরাইল

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

আরও পড়ুন

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম