Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নতুন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এ বার্তা দেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের।

ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী বাসিজে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মোজতবা খামেনি। ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’ স্লোগান বাস্তবায়নকে সংগঠনটির অগ্রগতির অন্যতম পথ হিসেবে উল্লেখ করেছেন তিনি। 

একই সঙ্গে ইরানি জনগণের জাগ্রত শক্তিকে কাজে লাগানো এবং বাসিজি সংস্কৃতি ও আদর্শের বিস্তারের ওপর গুরুত্ব দিয়েছেন।

বার্তায় খামেনি বলেন, তৃতীয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের মহান জাতির মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে এবং দেশজুড়ে বাসিজি চেতনার যে বিস্তার ঘটেছে, তার সঙ্গে সংগতি রেখে বাসিজের নতুন পরিবর্তন ও পুনর্জাগরণ প্রয়োজন।


তিনি বলেন, জাগ্রত জনগণের ব্যাপক সক্ষমতাকে কাজে লাগিয়ে বাসিজকে আরও উন্নত ও আধুনিক রূপ দিতে হবে। পাশাপাশি ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’ স্লোগান বাস্তবায়নে এখন থেকে দীর্ঘমেয়াদি, দৃঢ় ও সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।

বার্তায় বাসিজি চিন্তাধারার বিস্তারের বিষয়টিও তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্য, আইআরজিসি সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা, সংসদ সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বাসিজি চিন্তাধারা ছড়িয়ে পড়েছে। দায়িত্ব ও পদমর্যাদায় ভিন্নতা থাকলেও তাদের হৃদয়ে বাসিজি আদর্শ ও জীবনধারার প্রতি অনুরাগ রয়েছে।

তিনি আরও বলেন, বাসিজি আদর্শের অনেক অনুসারী সংগঠনটির আনুষ্ঠানিক সদস্য নন। তবে তারা বাসিজি চিন্তাধারা ও আচরণ ধারণ করেন। জনগণের এই ব্যাপক সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে কতদিন যুদ্ধ করতে পারবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম