Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ইসরাইলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম

ইসরাইলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম

শহিদুল আলমসহ আটকদের প্রথমে ইসরাইলি বন্দরে নেওয়ার পর পাঠানো হয় কেৎজিয়েত কারাগারে।

Advertisement

ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি জাহাজ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম সব অধিকারকর্মীকে ইসরাইলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ- দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক।

সংবাদ বিজ্ঞপ্তিতে দৃক জনায়, ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ - দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইলের (যারা সব অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছেন) মাধ্যমে জানা গেছে যে, আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদেরকে আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরাইলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন, জাহাজ দখল নেওয়ার সময়ের পর থেকে তারা ইসরাইলের দখলদার বাহিনীদের দ্বারা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ফিলিস্তিনিরা প্রতিদিন একইরকম এবং আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে প্রায় ১০,০০০ ফিলিস্তিনিকে দখলদার ইসরাইলি বাহিনী বন্দি রেখেছে।’

বিজ্ঞপ্তিতে দৃক বলেছে, ‘সব ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সব ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজা ফ্লোটিলা মিশনে আটক মালয়েশিয়ানদের ঘটনায় তদন্ত দাবি পুত্রজায়ার

গাজা ফ্লোটিলা মিশনে আটক মালয়েশিয়ানদের ঘটনায় তদন্ত দাবি পুত্রজায়ার

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ২ অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ২ অধিকারকর্মীকে মুক্তি দিল ইসরাইল

সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করল ইসরাইল

সুমুদ ফ্লোটিলা থেকে ৩ সাংবাদিককে আটক করল ইসরাইল

দেশে ফিরেছেন শহিদুল আলম

দেশে ফিরেছেন শহিদুল আলম

পাকিস্তানে জামায়াত থেকে পদত্যাগ করলেন ফ্লোটিলার আলোচিত সেই মুশতাক

ইসরাইল থেকে মুক্তির পর পাকিস্তানে জামায়াত থেকে পদত্যাগ করলেন ফ্লোটিলার আলোচিত সেই মুশতাক

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের সর্বশেষ খবর জানবেন যেভাবে

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের সর্বশেষ খবর জানবেন যেভাবে

আরও পড়ুন

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম