Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইল থেকে মুক্তির পর

পাকিস্তানে জামায়াত থেকে পদত্যাগ করলেন ফ্লোটিলার আলোচিত সেই মুশতাক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম

পাকিস্তানে জামায়াত থেকে পদত্যাগ করলেন ফ্লোটিলার আলোচিত সেই মুশতাক

মুশতাক আহমদ জানিয়েছেন, গত ১৯ সেপ্টেম্বর গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যাত্রাপথে থাকাকালীন তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদ ঘোষণা করেছেন, তিনি জামায়াত-ই-ইসলামি থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে দলের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ বা মনোমালিন্য নেই।

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ইসরাইলি হেফাজত থেকে মুক্তি পেয়ে পাকিস্তানে ফেরার পর বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে মুশতাক আহমদ বলেন, তিনি মানবাধিকার, গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকারের পক্ষে স্বাধীনভাবে কাজ করার জন্য ‘নিজস্ব রাজনৈতিক পরিসর’ তৈরি করতে চান।

মুশতাক জানান, ‘আমি আনুষ্ঠানিকভাবে জামায়াত-ই-ইসলামি থেকে পদত্যাগ করেছি। ১৯ সেপ্টেম্বর গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যাত্রাপথে থাকাকালীন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।’ তবে দলটি এখনো তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তান জামায়াতে-ই- ইসলামির কেন্দ্রীয় সহকারী আমির মিয়ান মুহাম্মদ আসলাম ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক সিনেটর মুশতাক আহমদকে স্বাগত জানাচ্ছেন। ইসরাইলি হেফাজত থেকে দেশে ফেরা মুশতাক আহমদকে অসংখ্য কর্মী শোভাযাত্রায় তাকে অভ্যর্থনা জানান। ছবি: এনএনআই

দলের ভেতরে নীতিনিষ্ঠ অবস্থান ও নাগরিক স্বাধীনতার পক্ষে সরব ভূমিকায় পরিচিত এই নেতা বলেন, পদত্যাগ তার জীবনের এক আবেগঘন মুহূর্ত ছিল। ‘সেদিন রাতে আমি কেঁদেছিলাম, যেমন কেঁদেছিলাম আমার মা মারা যাওয়ার রাতে,’ বলেন মুশতাক।

তিনি আরও বলেন, এখনই তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না। তার মতে, ‘রাজনৈতিক সংগঠনের কাঠামোর ভেতরে অনেক সীমাবদ্ধতা থাকে, কখনও কখনও স্বাধীনভাবে কাজ করাই প্রয়োজন।’

‘আমি মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীন গণমাধ্যম, ড. আফিয়া সিদ্দিকীর মুক্তি, ফিলিস্তিনের ন্যায়বিচার এবং পাকিস্তানের প্রদেশগুলোর সাংবিধানিক অধিকার নিয়ে কাজ চালিয়ে যেতে চাই,’ বলেন তিনি।


মুশতাক স্বীকার করেন, জামায়াতের ভেতরে গত কয়েক বছরে কিছু বিষয়ে মতপার্থক্য ছিল, তবে তা ব্যক্তিগত কোনো বিরোধে পরিণত হয়নি। ‘দলের ভেতরে কিছু বিষয়ে ভিন্নমত ছিল, কিন্তু আমার কারও সঙ্গে কোনো রাগ বা শত্রুতা নেই,’ বলেন তিনি।

জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমান সম্পর্কে তিনি বলেন, ‘হাফিজ নাঈমুর রহমান একজন নেতা; তাঁর সঙ্গে আমার কোনো মতবিরোধ নেই। আমি চাই, আমার আর জামায়াতের মধ্যে কোনো সমস্যা না থাকুক, আর আমার কারণে দলটিরও কোনো সমস্যার সৃষ্টি না হোক।’

পদত্যাগের পাশাপাশি মুশতাক আহমদ এক নতুন জনআন্দোলন গঠনের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, ‘আমি সারা পাকিস্তানে এক লাখ ফিলিস্তিন কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছি, যাতে সাধারণ মানুষ ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে।’

ইসরাইলি বাহিনীকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে তিনি বলেন, গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যাত্রা ও পরবর্তীতে ইসরাইলে আটক অবস্থায় তিনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তা ছিল এক কঠিন ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিলম্বিত প্রতিক্রিয়ারও সমালোচনা করে বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি যদি দুই বছর আগে হতো, সেটাই হতো প্রকৃত সাফল্য। এখনকার এই ফলাফলের কৃতিত্ব হামাসেরই, কারণ তাদের সংগ্রাম অদম্য।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

আরও পড়ুন

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

নির্বাচনে বিপর্যয়: ইরানের সঙ্গে কি নতুন করে যুদ্ধে জড়াবেন ট্রাম্প?

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

ইসরাইলের কারামুক্ত হলেন ফিলিস্তিনি সাংবাদিক শাহেদ

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম