Logo
Logo
×

Advertisement

অন্যান্য

‘মব’ বলা নিয়ে সতর্ক করলেন চিফ প্রসিকিউটর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

‘মব’ বলা নিয়ে সতর্ক করলেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘মব’ শব্দটি ব্যবহারের পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটি মানসিকতা কাজ করতে পারে। তাই এই শব্দ ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।

রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন’ শীর্ষক এক নীতি সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

তাজুল ইসলামের বক্তব্যের পর সংলাপে উপস্থিত কয়েকজন বক্তা তার মন্তব্যের সমালোচনা করেন।

সংলাপে রাজনৈতিক নেতা, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি মব সহিংসতার প্রসঙ্গ উঠে আসে।

সংলাপের শুরুতে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করীম আব্বাসি বলেন, বর্তমানে আইনের শাসনের বদলে ‘মবোক্রেসি’ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চলছে এবং তথাকথিত তৌহিদি জনতা আইন নিজের হাতে নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এমন পরিস্থিতিতে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতীকী উদ্যোগ যথেষ্ট নয়।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, বিপ্লবের আগে বা পরে অন্যায়কে প্রশ্রয় দিলে তার প্রতিক্রিয়া অনিবার্য। তিনি অভিযোগ করেন, মবকে সুযোগ দেওয়ার ফলেই এখন তারা সরকার, নির্বাচন কমিশন এমনকি রাষ্ট্রকেও ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে।

এই বক্তব্যগুলোর জবাবে তাজুল ইসলাম বলেন, গণভবনের পতনের আন্দোলনের সঙ্গে ছিনতাই বা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার মতো ঘটনাকে এক করে দেখা ঠিক নয়। তার মতে, বিপ্লবের অর্জনের সঙ্গে ‘মব’ শব্দটি জুড়ে দিয়ে আন্দোলনকারীদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে তা সংযত হওয়া উচিত।

এ সময় রুহিন হোসেন প্রিন্স বলেন, আইনের শাসনের কথা বলেও যদি মবকে উসকানি দেওয়া হয়, তা গ্রহণযোগ্য নয়। তাজুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরীও।

সংলাপ সঞ্চালনা করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বলেন, আগে সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ‘মব নেই, তারা চাপ প্রয়োগকারী গোষ্ঠী’ বলে যে ব্যাখ্যা দিয়েছিলেন, তার পরপরই বিভিন্ন উদ্বেগজনক ঘটনা ঘটেছে। এখন আবার মবের পক্ষে বক্তব্য আসায় ভবিষ্যতে নতুন ধরনের অঘটনের আশঙ্কা তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর গণহত্যা হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

জঙ্গি নাটকে ৯ হত্যা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

সাগর-রুনি হত্যায় জিয়াউল-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন

সাগর-রুনি হত্যায় জিয়াউল-রোকেয়া প্রাচী জড়িত: টাস্কফোর্সকে জানাল প্রসিকিউশন

আরও পড়ুন

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

সিটি গ্রুপের ৫ খেলাপি প্রতিষ্ঠান তিন হাজার কোটি টাকা ঋণ দিতে বিশেষ ছাড়

তিন হাজার কোটি টাকা ঋণ দিতে বিশেষ ছাড়

প্রধানমন্ত্রীর ফ্লাইট ঘিরে অব্যবস্থাপনার জাল কাঠগড়ায় বিমানের প্রকৌশল বিভাগ

কাঠগড়ায় বিমানের প্রকৌশল বিভাগ

পোশাকশিল্পে সহিংসতার নেপথ্যে স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে সহিংসতার নেপথ্যে স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম