Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পোশাকশিল্পে সহিংসতার নেপথ্যে স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পোশাকশিল্পে সহিংসতার নেপথ্যে স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পোশাকশিল্পে বর্তমানে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা। বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া পর্যালোচনাসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আরও বলেন, গার্মেন্ট শ্রমিকদের অমীমাংসিত কোনো দাবিদাওয়া নেই। অথচ একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে সাধারণ কোনো শ্রমিক জড়িত নন। বরং শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক অনাকাক্সিক্ষত কর্মকাণ্ড চালাচ্ছে। হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে দেখা যায়, হিংসাত্মক কর্মকাণ্ডের পেছনে কয়েকজন গার্মেন্ট মালিক, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ-সদস্যের প্রত্যক্ষ রাজনৈতিক এজেন্ডা ও ভূমিকা কাজ করছে। পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি দেশকে অস্থিতিশীল করতে পাশের দেশ থেকে পরিচালিত চক্রান্ত বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব রাষ্ট্রবিরোধী সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের প্রধান দাবি ছিল-তিন বছর পরপর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা। নির্ধারিত সময়ের আগেই সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম দিতে কিছুটা সময় নেওয়ায় বোর্ড গঠনে সামান্য বিলম্ব হয়। নামপ্রাপ্তির পরপরই মজুরি বোর্ড গঠিত হয়। এর প্রথম সভাও হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। কোনো অবস্থাতেই ‘প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ’ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সুযোগে মাফিয়া ও অপরাধী চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না। উসকানি ও গুজবে কান না দিয়ে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে শ্রমিকদের ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা কাজে ফিরলে শিল্প উৎপাদন সচল থাকবে এবং শ্রমিকদের নিজস্ব কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইয়াবা আত্মসাতের অভিযোগ পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

পাহাড়ে বিচারের নামে দুজনকে পিটিয়ে হত্যা

নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম