Logo
Logo
×

Advertisement

অন্যান্য

খলিলুরের সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক, কী আলোচনা হলো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

খলিলুরের সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক, কী আলোচনা হলো

ফাইল ছবি

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং চীনের কূটনীতিকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন ও ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পৃথক পৃথক সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দীর্ঘ দিন পর বাংলাদেশে এসেছেন। এসব রাষ্ট্র এবং সংস্থার হাইকমিশনার ও কূটনৈতিকরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে করেন।

বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো এসব বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। তবে বৈঠক শেষে দূতরা বলেছেন, এটা শুধু তাদের সৌজন্য সাক্ষাৎ ছিল।

বৈঠক শেষে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, সত্যি বলতে আমি এখানে এসেছি ভারতীয় হাইকমিশনার হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার যে দায়িত্ব ও অবস্থান— আমি এ সুযোগটি নিয়েছি। কারণ, তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। আমি ফোনের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু সশরীরে উপস্থিত থাকতে পারাটা ছিল দারুণ আনন্দের।

তিনি বলেন, এটি মূলত ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আমি আর কোনো প্রশ্ন নেব না। আমাকে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। দয়া করে আমিও অনুরোধ করছি, আমাকে কেবল এটুকুতেই সীমাবদ্ধ থাকতে দিন। আমি খলিলুর রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই, আমাকে সময় দেওয়ার জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন।

দীনেশ ত্রিবেদী বলেন, উনি দ্বৈত ভূমিকায় থাকলেও শুধুমাত্র সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ওনার সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি সংস্কার বিষয়টি বোঝার জন্য খুব আগ্রহী ছিলাম এবং খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে। কারণ, সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

পেছনে দেশি-বিদেশি শক্তি, কে কার ফাঁদে

পেছনে দেশি-বিদেশি শক্তি, কে কার ফাঁদে

বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে যে কারণে বিএনপিতে যোগ দিয়েছিলেন ড. ওসমান ফারুক

বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে যে কারণে বিএনপিতে যোগ দিয়েছিলেন ড. ওসমান ফারুক

আরও পড়ুন

তৃতীয় ধাপে ১০২৪ ইউনিয়নে নির্বাচন, দেখুন তালিকা

তৃতীয় ধাপে ১০২৪ ইউনিয়নে নির্বাচন, দেখুন তালিকা

দ্বিতীয় ধাপে ভোট হবে ১০৬৯ ইউনিয়নে, দেখুন তালিকা

দ্বিতীয় ধাপে ভোট হবে ১০৬৯ ইউনিয়নে, দেখুন তালিকা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ নির্দেশনা

প্রথম ধাপে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রথম ধাপে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম