Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফের বিস্ফোরক অভিযোগ মেঘনা আলমের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম

ফের বিস্ফোরক অভিযোগ মেঘনা আলমের

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। ফাইল ছবি

Advertisement

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মেঘনা লিখেছেন, ‘এই দেশ এখন জালিমরা চালাচ্ছে। প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম।’

রোববার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘনা আলম অভিযোগ করেন, দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন। 

তার ভাষায়, আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না। 

তিনি লেখেন, এই নাটক এত দ্রুত করতে হয় যে, রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতে হয়।

চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় মেঘনাকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ ও ভাটারা থানার কর্মকর্তারা।

ওই মামলায় আদালত তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে পাঠান। পরে জামিনে মুক্তি পান মেঘনা। এরপর থেকেই তিনি প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আনছেন। তার দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

এর আগেও মেঘনা অভিযোগ করেছিলেন, গ্রেফতারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি দোষীদের বিচার দাবি করেছেন। 

উল্লেখ্য, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন মেঘনা আলম। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক বিতর্কের পর থেকে বেশিরভাগ সময়েই নীরব ছিলেন। নতুন এই পোস্টের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন মেঘনা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

হোয়াটসঅ্যাপে শুধু ‘নো’ লিখলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি!

প্রতারণা থেকে বাঁচতে জাল দলিল চেনার সহজ উপায় জানুন

প্রতারণা থেকে বাঁচতে জাল দলিল চেনার সহজ উপায় জানুন

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

বিদেশে পিএইচডি করতে গিয়ে নারীর সঙ্গে প্রতারণা

বিদেশে পিএইচডি করতে গিয়ে নারীর সঙ্গে প্রতারণা

হজ এজেন্সির প্রতারণা, হাজিদের থাকা, খাওয়া ও যাতায়াতে ভোগান্তি

হজ এজেন্সির প্রতারণা, হাজিদের থাকা, খাওয়া ও যাতায়াতে ভোগান্তি

আরও পড়ুন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়েই সমস্যার সমাধান সম্ভব: মাহদী আমিন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম