Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

‘প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত’

‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ছবি: সংগৃহীত

Advertisement

মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত। সেই মনোযোগ রাষ্ট্র দিতে পারেনি। প্রবীণরা উপেক্ষিত হয়েছে সমাজে। তাদের অপাংক্তের মতো থাকতে হয়েছে। এই দায় আমাদেরকে নিতে হবে। কারণ এই রাষ্ট্র, এই সমাজ আমরাই তৈরি করেছি।

শুক্রবার (৩১ নভেম্বর) রাতে নগরীর সিনিয়র্স ক্লাবে ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে অবসরের পর রাষ্ট্র থেকে তো পরিত্যক্ত হলেনই, অনেকেই নিজের সমাজ এবং পরিবার থেকেও পরিত্যক্ত হয়ে যান।  

ফারুক ই আজম বলেন, আমাদের সমাজে ভিলেনরা সব নায়ক হয়েছিল। সেসব কালো অধ্যায় যাতে আর না দেখি সেই পদক্ষেপ নিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ এবং সবার কাছে বাসযোগ্য সমাজ উপহার দিয়ে যেতে হবে। 

তিনি বলেন, আমরা নানাভাবে দ্বিখণ্ডিত হতে চাই। আমাদের যত বিভেদ আছে সব মিটিয়ে ফেলতে হবে। সামাজিক মেলবন্ধন তৈরি করতে হবে।  

আলোচনা সভায় সংগঠনের সভাপতি, দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেকের সভাপতিত্বে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ,  সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরী, আজীবন সদস্য লায়ন নুরুল আলম, লায়ন আহসান, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ডা. দুলাল দাশ, লায়ন আবদুস সামাদ খান, লায়ন জাহাঙ্গীর মিঞা, মীর মোজাফ্ফর হোসেন, লায়ন স্বপন কুমার পালিত প্রমুখ বক্তব্য রাখেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দুর্যোগমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত: ত্রাণমন্ত্রী

পাহাড় ধস ও বন্যাদুর্গতদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমিন্ত্রী

পাহাড় ধস ও বন্যাদুর্গতদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: ত্রাণ প্রতিমিন্ত্রী

‘দুর্যোগের আগাম সতর্কবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে’

‘দুর্যোগের আগাম সতর্কবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে’

সরকার অল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে: ত্রাণমন্ত্রী

সরকার অল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে: ত্রাণমন্ত্রী

কাজ করার আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন, ঠিকাদার তো ভাগবে: ত্রাণ প্রতিমন্ত্রী

কাজ করার আগে যদি চান্দাবাজি আরম্ভ করেন, ঠিকাদার তো ভাগবে: ত্রাণ প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

৪৯তম বিসিএস ৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

সব মেডিকেল কলেজে মনোরোগ বিভাগ ও বিশেষজ্ঞ পদায়নের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম