Logo
Logo
×

Advertisement

জাতীয়

দেশে অনুমোদন পেল আরেকটি মেডিকেল কলেজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

দেশে অনুমোদন পেল আরেকটি মেডিকেল কলেজ

প্রতীকী ছবি।

Advertisement

নতুন আরও একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মুন্সিগঞ্জ জেলায় এই মেডিকেল কলেজটি স্থাপন করা হবে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হলো। এ মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে। 

এর আগে গত বছরের ১১ নভেম্বরও একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। পাঠদানের অনুমোদন পাওয়া নতুন মেডিকেল কলেজ হলো ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।

বাংলাদেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি। এরই মধ্যে নতুন আরেকটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাল

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাবি

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

আরও পড়ুন

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

বিএ পাশ না হয়েও কীভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে, জানালেন শিক্ষামন্ত্রী

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

আন্তর্জাতিক পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে বিমানের নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে বিমানের নতুন পরিকল্পনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম