Logo
Logo
×

Advertisement

জাতীয়

পে স্কেলের সর্বশেষ অবস্থা জানালেন অর্থ উপদেষ্টা

Icon

বাসস

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

পে স্কেলের সর্বশেষ অবস্থা জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

Advertisement

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পে কমিশনের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি, কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর নতুন পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগীয় সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক দুটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পে কমিশনের কাজ একেবারেই বন্ধ হয়নি। তারা ধারাবাহিক ও নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে কিনা, সেটি মুখ্য বিষয় নয়।

তিনি জানান, ২১ সদস্যবিশিষ্ট এই কমিশন সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে। এটি একটি বড় কাজ। এর জন্য বিশদ বিশ্লেষণ প্রয়োজন।

অর্থ উপদেষ্টা ইঙ্গিত দেন, শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হতে পারে, এরপর কমিশন তাদের অনুসন্ধান ও সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সেবার জন্য পৃথক পৃথক মতামত ও প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। বিচার বিভাগের জন্য আলাদা প্রতিবেদন রয়েছে। প্রতিরক্ষা বিভাগের জন্যও আলাদা—এগুলো স্বতন্ত্র উপাদান।

প্রতিবেদন জমাদানের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, আমি একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করব। তখন আপনারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে পারবেন।

তিনি আরও বলেন, প্রতিবেদন গ্রহণ এক বিষয়, বাস্তবায়ন আরেক বিষয়। প্রতিবেদন পাওয়ার পর সরকার তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশন অংশীজনদের মতামত গ্রহণ ও আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। অনেকে লিখিত মতামত দিয়েছেন, অনেকে কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সব মতামত শোনার জন্য আমরা বিভিন্ন কমিটি গঠন ও উন্মুক্ত আলোচনাকে উৎসাহিত করেছি।

ড. সালেহউদ্দিন পুনর্ব্যক্ত করেন, সরকার বেতন কাঠামো পুনর্বিন্যাসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং কমিশনের সুপারিশ যথাযথভাবে যাচাই-বাছাইয়ের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডে অসঙ্গতি দূর করতে ৬ সদস্যের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডে অসঙ্গতি দূর করতে ৬ সদস্যের কমিটি

শিক্ষকদের নতুন পে স্কেলের চিঠিতে স্মারক নম্বরে ভুল, যা বলছে মন্ত্রণালয়

শিক্ষকদের নতুন পে স্কেলের চিঠিতে স্মারক নম্বরে ভুল, যা বলছে মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল শিক্ষা মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল শিক্ষা মন্ত্রণালয়

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেল বাস্তবায়নে টাকা বরাদ্দের চিঠি নিয়ে যা জানা গেল

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেল বাস্তবায়নে টাকা বরাদ্দের চিঠি নিয়ে যা জানা গেল

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর

আরও পড়ুন

জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম