Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে’

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

‘এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে’

ড. আসিফ নজরুল। ফাইল ছবি

Advertisement

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে আমাদের দেশের মানুষ কেউ ভোট দিতে পারেনি। দেশের সরকার কে হবে, মন্ত্রী কে হবে সেটা একজন খুনি ঠিক করে দিত। তার মতামত চাপিয়ে দেওয়ার জন্য এ দেশের ছাত্র-জনতাকে যখন ইচ্ছা হত্যা করত, বন্দি করে রাখত, গুম করে রাখত, মিথ্যা মামলা দিয়ে রাখত এবং নানান ধরনের হয়রানি করত।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে জেলাপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, এ জুলুম, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ সমাজসহ সব মানুষ এক হয়ে দাঁড়িয়েছিল। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে ভোটের অধিকার পেয়েছি। যে দলকে পছন্দ তাকেই ভোট দেবেন। ভোট দেওয়ার বাধা সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা; কিন্তু আমরা কেউ ভোট দেওয়ার ক্ষেত্রে কাউকে বাধার সৃষ্টি করব না।

তিনি বলেন, আমরা গণভোটের আয়োজন করেছি। এ গণভোটের মাধ্যমে আমরা এমন নির্বাচন করতে চাই যেখানে অনিয়ম থাকবে না, শোষণ থাকবে না। এই ভোট হবে নতুন বাংলাদেশের পক্ষে-বিপক্ষে।

মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা, ধাক্কা খেলেন ট্রাম্পের মিত্ররা

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা: আসিফ নজরুল

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

‘দেশের বাড়ি বলা নিষেধ’ — আইন মন্ত্রণালয়ে সেই নির্দেশের কারণ জানালেন আসিফ নজরুল

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম