Logo
Logo
×

Advertisement

জাতীয়

দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে: ফাওজুল কবির খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ এএম

দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে: ফাওজুল কবির খান

Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে তাঁর রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচকবৃন্দ লেখকের ব্যতিক্রমী লেখকগুণ, সামাজিক দায়বদ্ধতার চেতনা, ভাষার প্রাঞ্জলতা, বিষয় বৈচিত্র্য, সমাজ চিত্রায়ণ ও গবেষণাধর্মী দিক তুলে ধরেন।

আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা সহজবোধ্য করে উপস্থাপন করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

আলোচকগণ বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, বইটিতে মানুষের জন্য শুভাকাঙ্ক্ষা এবং পথনির্দেশনার প্রাঞ্জল ও সহজবোদ্ধ উপস্থাপনা লক্ষণীয়। সমাজের অসঙ্গতিগুলো বাস্তবসম্মতভাবে উপস্থাপনার পাশাপাশি পাণ্ডিত্য ও সংবেদনশীলতা উঠে এসেছে এই বইটির আলোচনায়। 

বাংলাদেশের সমাজ ও রাজনীতির গভীর ও বহুমাত্রিক বিশ্লেষণ তুলে ধরেছেন লেখক-যা গবেষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা  হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তারা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

এলপিজি সংকটের কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা

এলপিজি সংকটের কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

বিদ্যুৎ না দিয়েও ৮ হাজার কোটি টাকা বিল আদায়

বিদ্যুৎ না দিয়েও ৮ হাজার কোটি টাকা বিল আদায়

রেল-নদী পথকে ঢেলে সাজাতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

রেল-নদী পথকে ঢেলে সাজাতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: সেতু উপদেষ্টা

জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: সেতু উপদেষ্টা

আরও পড়ুন

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম