Logo
Logo
×

Advertisement

জাতীয়

সিলেটে বাণিজ্যমন্ত্রী

ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

ব্যক্তি পর্যায়ে নয়, জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী

সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সভা শেষে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

Advertisement

অর্থমন্ত্রী আমীর খসরু ব্যক্তি পর্যায়ে নয়, বরং ট্যাক্স, জিডিপির অনুপাত বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে 'এফটিএ' চুক্তি নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রমজানের বাকি দিন এবং পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন, আমেরিকার ট্যারিফের কারণে বিশ্বব্যাপী মন্দা অবস্থা চলছে। তবে শ্রমিকদের বেতন ঠিকমতো পরিশোধের ব্যবস্থা আমরা নেব যাতে তারা হাসিমুখে ঈদ করতে পারে।   

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ কাজগুলো আগে করতে বলেছেন। সিলেট অঞ্চলে বন্যা, নদী-ভাঙন রোধ, হাওরে বাঁধ নির্মাণসহ যেসব কাজ গুরুত্বপূর্ণ সেগুলোতে আমরা নজর দিচ্ছি। 

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি দেশকে আঁকড়ে ধরায় তা মুক্ত করা একটি কঠিন চ্যালেঞ্জ। আমরা জনসাধারণের জন্য করা কাজগুলো দুর্নীতিমুক্তভাবে আদায় করে নেবো।

এছাড়াও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরব, মালেশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রম বাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী

শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

ভোজ্যতেলের দাম বাড়বে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বাড়বে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী

শিল্প খাতে বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শিল্প খাতে বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

আরও পড়ুন

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনা সদস্য আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম