Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। ছবি: সংগৃহীত

Advertisement

রামপুরা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, একের পর এক নারীর প্রতি সহিংসতা প্রমাণ করে নারী ও শিশুকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার জন্য সরকারকেই দায় নিয়ে হবে। 

তারা আরও অভিযোগ করেন, অনেক আসামিকে রাজনৈতিক নেতারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। সামাজিক অবক্ষয় একেবারে তলানিতে চলে যাওয়াতেই ৬ বছরের শিশু ধর্ষিত হচ্ছে। গণমাধ্যম সরকারপ্রধানের প্রতি মুহূর্তের খবর প্রচার করলেও, বিভিন্ন স্থানে হওয়া হত্যা-নির্যাতনের বিষয়গুলো সেভাবে তুলে আনছে না বলেও দাবি করেন তারা। 

যারা এমন ঘৃণ্য অপরাধ করছে তাদের দলীয় পরিচয় না দেখে যেন দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত নেত্রীরা। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

জামায়াত জোট নিয়ে কওমি অঙ্গনে বিতর্ক, ৩ মুরুব্বির কাছে চিঠি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

আরও পড়ুন

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক পোস্ট নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম