Logo
Logo
×

Advertisement

জাতীয়

বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রীর

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রীর

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে বনদস্যু দমনে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযানের ঘোষণা দেন। 

শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন দেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এই বন সংরক্ষণের পাশাপাশি এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা নিরাপদ রাখা সরকারের অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী বলেন, মৌয়ালরা যেন ঝুঁকিমুক্তভাবে মধু সংগ্রহ করতে পারেন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে স্পিডবোটযোগে তিনি বুড়িগোয়ালিনী ফরেস্ট ঘাটে পৌঁছলে বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাকে স্বাগত জানান।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় মৌয়ালদের সঙ্গে মতবিনিময় করেন।  এ সময় মৌয়ালরা বাঘের আক্রমণ, বনদস্যুদের হুমকি এবং সার্বিক নিরাপত্তা সংকটের বিষয় তুলে ধরেন। তাদের বক্তব্য প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। 

তিনি জানান, সুন্দরবনে মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল আরও জোরদার করা হবে। পাশাপাশি বনদস্যুদের বিরুদ্ধে চলমান অভিযান আরও বেগবান করা হবে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বনদস্যু দমন অভিযানের কার্যক্রমের সূচনা করেন।  

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

এদিকে বিকাল সাড়ে ৩টায় প্রতিমন্ত্রীর সাতক্ষীরা সদর উপজেলার কুমড়ো খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। 

সংশ্লিষ্টদের মতে, এই খাল খননের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

নেই কোনো ছাড়পত্র, চলছে ১০ বছর ধরে

সুন্দরবনে ইকো-কটেক রিসোর্ট নেই কোনো ছাড়পত্র, চলছে ১০ বছর ধরে

সুন্দরবনে হারানো নগরী : ইতিহাসের আরেক অধ্যায়

সুন্দরবনে হারানো নগরী : ইতিহাসের আরেক অধ্যায়

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

অভয়ারণ্য তৈরি ও পর্যটনকে উন্নত করা গেলে মানুষ-হাতির সংঘাত বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

আরও পড়ুন

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে

কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে ফোনে যা বলেছিলেন সুইটি

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে ফোনে যা বলেছিলেন সুইটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম