Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত দাবি হানজালার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত দাবি হানজালার

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

Advertisement

সংসদ প্রাঙ্গণে কেউ একজন পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সেই সঙ্গে তিনি সংসদে বিষয়টি তদন্ত করার দাবিও তোলেন। 

হানজালা বলেন, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির সিম্বল হতে পারে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে।

হানজালা বলেন, আমি প্রথমবার সংসদে দাঁড়িয়ে কথা বলছি। এভাবে কথা বলতে চাইনি। আমি চেয়েছিলাম যখন আমার সময় আসবে তখন আনুষ্ঠানিকভাবে সুন্দর করে কথা বলবো। কিন্তু দুঃখের সঙ্গে বলছি গত ৩০ মার্চ আপনার (স্পিকার) সহধর্মিণী মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন এই দোয়া করি। ওনার জানাজায় আমি এসেছিলাম। উপস্থিত হয়েছিলাম।

তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজা দিয়ে যখন আমি ভেতরে ঢুকবো কাছাকাছি পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল- ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি এবং ভিডিও নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্য সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি।

হানজালা বলেন, জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম আমার মাথায় একটা পাগড়ি রয়েছে এবং আমার গায়ে সাদা পাঞ্জাবি রয়েছে। এই জন্য সে হয়তো আমাকে জঙ্গি বলে সম্বোধন করেছে। আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির সিম্বল হতে পারে না। আপনার কাছে অনুরোধ- সিসি ফুটেজ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু অনুরোধ করবেন বা তাদের একটু নির্দেশ দেবেন কারা এই কাজটি করেছে। বিরোধী দলের সম্মান ক্ষুণ্ন করার জন্য এটা হয়েছে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে ছিল। এই জন্য সঠিক তদন্তের নির্দেশনা যদি আপনার মাধ্যমে আসতো তাহলে বিষয়টি ক্লিয়ার হতো।

স্পিকার বললেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো বিশেষ অধিকার প্রশ্নে আপনি একটা নোটিশ দেন আমরা বিষয়টি বিবেচনা করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

মামা ওবায়দুরের প্ররোচনায় এমপি নজরুলকে বিয়ে করেন মরিয়ম

মামা ওবায়দুরের প্ররোচনায় এমপি নজরুলকে বিয়ে করেন মরিয়ম

স্বাস্থ্য কেন্দ্রের কাঁটাতারের বেড়া ভেঙে প্রবেশ করলেন এমপি

স্বাস্থ্য কেন্দ্রের কাঁটাতারের বেড়া ভেঙে প্রবেশ করলেন এমপি

আরও পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম