Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

স্বাস্থ্য কেন্দ্রের কাঁটাতারের বেড়া ভেঙে প্রবেশ করলেন এমপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

স্বাস্থ্য কেন্দ্রের কাঁটাতারের বেড়া ভেঙে প্রবেশ করলেন এমপি

কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র হঠাৎ করে পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ স্বাস্থ্য কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পান এমপি। অনেক সময় অপেক্ষা করে কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তিনি প্রবেশ করেন। পরে ভেতরে কোনো চিকিৎসক পাননি তিনি। তবে চারজন স্বাস্থ্য সহকারীকে চিকিৎসা সেবা না দিয়ে গল্প-আড্ডায় সময় পার করতে দেখতে পান।

পরিদর্শন রফিকুল ইসলাম বাচ্চু বলেন, হাসপাতালের গেট দেখে এসে মনে হয়েছে এই তালা যে কত বছর আগে লাগানো হয়েছে। একেবারে মরিচা ধরে গেছে। এটা বহুদিন আগে লাগানো তালা। আমি অনেক সময় অপেক্ষা করে একপাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি। এখানে কোনো স্বাস্থ্য কর্মী নাই, চিকিৎসক নাই। মেডিকেল অফিসার নাই। কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতেছে। 

তিনি বলেন, গাজীপুর ইউনিয়ন একটা প্রত্যন্ত অঞ্চল, এখানের মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া জরুরি। এখান থেকে উপজেলা শহর, জেলা শহরে যাওয়া খুবই কষ্টসাধ্য। ইতোমধ্যে মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

ইউনিয়ন ফ্যামেলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুলবশত বাড়িতে রেখে আসছি।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্য কেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে একজনও নেই। কয়েকজন মাঠকর্মীরা মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করে। হঠাৎ করে এমপি যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম