Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

২৫ কোটি টাকা আত্মসাত

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্য

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সংগৃহীত ছবি

Advertisement

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে আরও দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। এ নিয়ে এ মামলায় মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদকের) মোকাররম হোসাইন। তিনি জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় আদালতে আরও চারজন সাক্ষী উপস্থাপন করা হয়। আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত এ মামলায় মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। 

এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের ডিডি মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। 

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী ও সাবেক ব্যাংক কর্মকর্তা বজল আহমদ বাবুলসহ ৩৬ জন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম