Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

অগ্নিকাণ্ডের পর মমেক পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, তদন্ত কমিটি পুনর্গঠন

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

অগ্নিকাণ্ডের পর মমেক পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, তদন্ত কমিটি পুনর্গঠন

অগ্নিকাণ্ডের পর মমেক পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

বুধবার সকালে তিনি হাসপাতালের প্রশাসনিক কার্যালয়ে এসে কনফারেন্স রুমে এক বৈঠকে বসেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, ড্যাবের জেলা সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মুসুদ্দিসহ অন্যরা।

পরে এক আলোচনা সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সমস্যা এবং সঙ্কটের নানা বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতিকে অবহিত করা হয়।

বৈঠক শেষে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন জানান, আগুনের ঘটনায় তদন্ত চলছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। হাসপাতালের বিদ্যমান সমস্যা নিরসনে আগামীতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু ওয়াহাব আকন্দ এমপি বলেন, অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদের মধ্যে দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আর আতঙ্কে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়ে অন্য যাদের নাম এসেছে তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনে অগ্নিকাণ্ডে গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোলাম রহমান ভূঁইয়াকে সভাপতি ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইন উদ্দিন খানকে সদস্য সচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ দক্ষিণের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, ডেন্টাল সার্জন ডা. খন্দকার মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুসুদ্দী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, ঘটনার দিন রাতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও সেটি বাতিল করা হয়েছে। বুধবার ছয় সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম