Logo
Logo
×

Advertisement

জাতীয়

মানিকগঞ্জে ফ্যামিলি কার্ডের কাজ শুরু কবে, জানালেন বিমানমন্ত্রী

Advertisement

Icon

সাটুরিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম

মানিকগঞ্জে ফ্যামিলি কার্ডের কাজ শুরু কবে, জানালেন বিমানমন্ত্রী

রাজৈয় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: যুগান্তর

Advertisement

বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আগামী স্লটে মানিকগঞ্জে ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর এ ব্রিজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া-দৌলতপুর উপজেলার অর্থনৈতিকসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হবে। এ নদীর অন্যস্থানে সেতুর প্রয়োজনীয়তা রয়েছে, পর্যায়ক্রমে সেখানেও সেতু তৈরি করা হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ধলেশ্বরী নদীর ওপর ৩শ ৩৬ মিটার রাজৈয় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শেষ করবেন বলেও জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা উন্নয়ন কাজে নিজেদের কিংবা আত্বীয়দের জন্য কোনো তদবির করবেন না। যাদের ভালো কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন, যাতে কাজ শতভাগ সুন্দর মতো শেষ হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, এলজিডির নির্বাহী প্রকৌশলী এসএম লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ক্দ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদ্জ্জুামানসহ বিভিন্ন দপ্তর প্রধান এবং জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।  

মন্ত্রী এর আগে উপজেলা প্রশাসনের সঙ্গে উন্নয়ন অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। এ সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। তাহলে আপনারা কেন সময়মতো অফিসে আসতে পারবেন না। সাটুরিয়াকে কীভাবে দীর্ঘ, স্বল্পমেয়াদি কাজ করে উন্নয়ন করা যায়, তা লিখিত আকারে পাঠাবেন। 

সভা শেষে সম্প্রতি উপজেলার দরগ্রামে আগুনে পোড়া ১৩ জন ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করেন। এছাড়া বরাইদে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক ইমামকেও নগদ অর্থ প্রদান করেন। 

পরবর্তীতে বিকাল ৩টার পর তিনি দরগ্রাম নিজ বাসভবনে সাটুরিয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটন মন্ত্রী

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিণত করতে হবে: পর্যটন মন্ত্রী

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

আতঙ্ক ছড়াচ্ছে কারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম