Logo
Logo
×

Advertisement

জাতীয়

২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম

২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর আগামী ২০ এপ্রিল বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাচ্ছেন। সরকারি এ সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানা যায়। কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার সম্ভবনাও রয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে তিনি অফিসিয়াল কোনো চিঠি পাননি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে জানা গেছে, ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। বেলা সোয়া ১০টায় বগুড়া পুলিশ লাইনস মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে গাড়িতে বেলা পৌনে ১১টায় বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণে পৌঁছাবেন। এ অনুষ্ঠানে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা ১১টায় বগুড়া সিটি কর্পোরেশনের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভবনা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী সড়ক পথে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে পৈতৃক ভিটায় জিয়া বাড়িতে যাবেন। বেলা পৌণে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বহমান চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করবেন। বেলা পৌনে ১টায় তিনি বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্বোধন করবেন। বেলা ২টায় পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে তিনি সড়কপথে বগুড়া সার্কিট হাউসে যাবেন। সেখান থেকে বগুড়া পুলিশ লাইন্স হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ তারা জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী নিজেই ২০ এপ্রিল বগুড়া সফরের বিষয়টি নিশ্চিত করেন। সফরকালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জিয়াবাড়ি পরিদর্শন করবেন। 

বগুড়া সিটি কর্পোরেশনের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের অফিসিয়াল কোন চিঠি হাতে পাননি। তবে প্রধানমন্ত্রী বগুড়ায় ভালো কিছু নিয়ে আসছেন এটা বলা যায়।

সংসদ সদস্য আরো বলেন, দীর্ঘদিন পর বগুড়ায় প্রধানমন্ত্রীর আগমণকে ঘিয়ে জেলার সর্বত্র নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সকলের মাঝে সাজ সাজ রব পড়েছে। এক নজর তাকে দেখার জন্য সবাই আগ্রহের সাথে অপেক্ষা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

‘ইউ ক্যান ডু ইট’: প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে শিল্প প্রসারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

বাগেরহাটে প্রধানমন্ত্রী শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

নতুন দায়িত্বে ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, তিন প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম