Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঘন ঘন লোডশেডিং: বিটিআরসি কার্যালয়ে জরুরি বৈঠক আজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:১১ এএম

ঘন ঘন লোডশেডিং: বিটিআরসি কার্যালয়ে জরুরি বৈঠক আজ

Advertisement

চলমান জ্বালানি সংকটে দেশের টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি তৎপরতা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে সংস্থাটি। 

বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ঘাটতি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিকম টাওয়ার ও নেটওয়ার্ক সার্ভারগুলো অকার্যকর হয়ে পড়ছে। এতে দেশের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা সরাসরি গ্রাহকসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 

ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) এবং টাওয়ার অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে বিটিআরসি টেলিযোগাযোগ খাতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও অনুভূত হওয়ায় মোবাইল নেটওয়ার্ক, ডাটা সেন্টার এবং কোর নেটওয়ার্ক সাইটগুলো সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। 

এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), মোবাইল অপারেটর, এনটিটিএন ও টাওয়ার কোম্পানির শীর্ষ নির্বাহী এবং অ্যামটবের প্রতিনিধিরা অংশ নেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে রেকর্ড

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিতে রেকর্ড

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

হরমুজে ইরাকের ‘বড় চাল’, পার হলো ২০ লাখ ব্যারেল তেল

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

তেল ও ডিজেলের দাম এত বাড়ছে কেন?

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

আরও পড়ুন

সাইকেলে এভারেস্টের তিন উচ্চতম পাস জয় বীর কুমার তঞ্চঙ্গ্যার

সাইকেলে এভারেস্টের তিন উচ্চতম পাস জয় বীর কুমার তঞ্চঙ্গ্যার

২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান পাবেন ১,৪৭২ নারী

২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান পাবেন ১,৪৭২ নারী

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম