Logo
Logo
×

Advertisement

জাতীয়

তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব: ধর্মমন্ত্রী

Advertisement

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:১১ পিএম

তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব: ধর্মমন্ত্রী

মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

Advertisement

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন।

শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে সারা দেশে ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। উনার সরকার জনগণের সরকার। এ সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লি উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধানকর্তন যন্ত্র, ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প, ২০টি ধান মাড়াই যন্ত্র ২০টিসহ মোট ১৬৭টি উপকরণ মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ব্লকপর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

আজান দেওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল আরও একজনের, ক্ষুব্ধ এলাকাবাসী

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শীতের আগমনী বার্তা, বিকালেই কুয়াশার চাদরে ঢাকছে ফসলি মাঠ

শীতের আগমনী বার্তা, বিকালেই কুয়াশার চাদরে ঢাকছে ফসলি মাঠ

আরও পড়ুন

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

আজ একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তিতাসের জরুরি বার্তা

তিতাসের জরুরি বার্তা

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম