Logo
Logo
×

Advertisement

জাতীয়

খাল খনন বাঙালির মাছে-ভাতের সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:১৬ পিএম

খাল খনন বাঙালির মাছে-ভাতের সেই দিন ফিরিয়ে আনবে: ত্রাণমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: পিআইডি

Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালের পানিতে মাছ চাষের ফলে মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরে আসবে।

শুক্রবার (২২ মে) ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের উদ্দেশে মন্ত্রী এ কথা বলেন। 

এ সময় ত্রাণমন্ত্রী খাল খনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।  

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল যাবেন। খালপাড়ে তিনি একটি তালগাছ রোপণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এ এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এ খাল খননের সূচনা করেন। 

স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর মডেল খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিগত সরকারের ১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী

বিগত সরকারের ১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী

আরও পড়ুন

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শ্রমমন্ত্রী

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শ্রমমন্ত্রী

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলের বিষয়ে বিচারক

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

নিজের বাড়ি-জমি না থাকলে কি সরকারি চাকরি মিলবে না? আইন কী বলে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম