Logo
Logo
×

Advertisement

জাতীয়

আ.লীগের ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব, যা বললেন মাহফুজ আলম

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:৪৪ পিএম

আ.লীগের ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব, যা বললেন মাহফুজ আলম

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক মাধ্যমে দেওয়া ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘এটাই। এখানে ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন হবে না। ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগী ও ২৪-এর মানবতাবিরোধী অপরাধী উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে। কোনো বিচার না, ফ্যাক্টস ফাইন্ডিং না, ক্ষমাপ্রার্থনা না। এটাই হয়ত সিন্থেসিস! আমরাই বুঝি নাই এতদিন।’


অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা আরও লেখেন, ‘সবাই দেখসি মোনাজাত ধরসে। অভ্যুত্থানের নেতারাও। পরিবেশ সুন্দর। কোথাও কোলাহল নেই!’

এর আগে রোববার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) শুরুতে উনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি

আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি

হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

জুলাই মানবতাবিরোধী অপরাধ হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

আত্মগোপনে থেকেও পদ বেচাকেনায় মেতেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতারা

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

আরও পড়ুন

হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম