Logo
Logo
×

Advertisement

জাতীয়

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:১০ পিএম

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে

কেরানীগঞ্জ উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

Advertisement

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দপ্রাপ্তরা যেন এক বছরের মধ্যে বাড়িঘর নির্মাণ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বুধবার (১০ জুন) কেরানীগঞ্জ উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটির আশানুরূপ অগ্রগতি হয়নি। বর্তমানে প্রকল্প এলাকায় থানা, স্কুল, হাসপাতাল ও বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণের কাজ চলছে। পাশাপাশি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে।

তিনি আরও বলেন, প্রকল্প এলাকাকে আলোকিত করতে সড়কবাতি স্থাপন এবং নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকারিয়া তাহের বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে স্থানীয় থানার পাঁচটি টহল দল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউক–এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্ত্রী নির্মাণাধীন স্কুল, হাসপাতাল ও থানা ভবনের কাজ ঘুরে দেখেন। পরে প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।

এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাজউকের কর্মকর্তা শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, এরাদুল হক, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলামসহ রাজউকের কর্মকর্তারা এবং প্লট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

গৃহায়নমন্ত্রী অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

নিম্নআয়ের মানুষের আবাসন সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: জাকারিয়া তাহের

নিম্নআয়ের মানুষের আবাসন সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: জাকারিয়া তাহের

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

সংসদে গৃহায়ণমন্ত্রী কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম