Logo
Logo
×

Advertisement

জাতীয়

গৃহায়নমন্ত্রী

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

Advertisement

দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার সঠিক বাস্তবায়ন গত ১৭ বছরে হয়নি বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, এখন থেকে এসব আইনের সঠিক বাস্তবায়ন করা হবে। আইনের ব্যত্যয় করে ভবন নির্মাণ ও আবাসন গড়ে তোলার সুযোগ আর থাকছে না।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত থাকলেও অনেক ডেভেলপার কোম্পানি তা নির্মাণ করেনি। আগামীতে যেন কেউ অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘রিহ্যাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সচেতন হতে হবে, আইন ভঙ্গ করে যেন কোনো ভবন বা আবাসন গড়ে না ওঠে।’

জাকারিয়া তাহের বলেন, রাজউক ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়াটি শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধন করে রাজধানীর বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার অধীনে আনা হবে।

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গ্রাহকদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে ডেভেলপারদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, ‘অনেক মানুষ বছরের পর বছর আগে টাকা পরিশোধ করেও তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝে পাচ্ছেন না। আবার অনেকে কোনো কারণে চুক্তি অনুযায়ী কিস্তি চালিয়ে যেতে না পারায় তাদের জমা টাকা তিন-চার বছর ধরে ফেরত পাচ্ছেন না। তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।’ 

সভায় রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আইন ও বিধি মেনে ভবন নির্মাণ এবং আবাসন উন্নয়নের বিষয়ে তাদের দৃঢ় অবস্থানের কথা জানান। এ সময় তারা ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

নিম্নআয়ের মানুষের আবাসন সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: জাকারিয়া তাহের

নিম্নআয়ের মানুষের আবাসন সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: জাকারিয়া তাহের

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

সংসদে গৃহায়ণমন্ত্রী কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে

আরও পড়ুন

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম