Logo
Logo
×

Advertisement

জাতীয়

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

১৮০ দিনের কর্মসূচিতে গণপূর্ত মন্ত্রণালয়ের বড় অগ্রগতি

ফাইল ছবি

Advertisement

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেওয়া ১৮০ দিনের কর্মপরিকল্পনার অধিকাংশ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সুশাসন, ডিজিটাল সেবা, পরিবেশ সংরক্ষণ, ভূমিকম্প নিরাপত্তা, পরিকল্পিত নগরায়ন ও আবাসন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৪৭টি কার্যক্রম শতভাগ বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, রাজউকের অনলাইন ওএসএস চালু, বিবিআরএ ও বিইএসআরআই কার্যকর, ঠিকাদার নিবন্ধন অনলাইনকরণ, ১০টি ডে-কেয়ার ও ব্রেস্টফিডিং কর্নার স্থাপন এবং বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জন।

এ ছাড়া চট্টগ্রামের ১০টি খালের ৩০ কিলোমিটার পুনঃখনন, জাতীয় স্থানিক পরিকল্পনার পিএসএফ চূড়ান্ত, সীমিত আয়ের মানুষের আবাসন উদ্যোগ এবং কক্সবাজার মেরিন ড্রাইভে আলোকায়ন সম্পন্ন হয়েছে।

আরও কয়েকটি কার্যক্রম ৯০ শতাংশ পর্যন্ত এগিয়েছে। এর মধ্যে রয়েছে সুশাসন নিশ্চিতকরণ, মামলা জট নিরসন সফটওয়্যার, অনলাইন না-দাবী সনদ, ওল্ড ঢাকা রিভিটালাইজেশন প্রজেক্ট এবং ট্রানজিট ওরিয়েনটেড ডেভলপমেন্ট উদ্যোগ।

মন্ত্রণালয়ের মূল্যায়নে, অবশিষ্ট কার্যক্রমও বাস্তবায়নের পথে রয়েছে। ডিজিটাল সেবা, পরিকল্পিত নগরায়ন, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে ১৮০ দিনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে।

সার্বিক মূল্যায়নে বলা হয়েছে, ১৮০ দিনের কর্মপরিকল্পনার অধিকাংশ লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের মধ্যে অর্জিত হয়েছে। অবশিষ্ট কার্যক্রমগুলোও সফল বাস্তবায়নের পথে রয়েছে।

মন্ত্রণালয়ের মতে, এই কর্মসূচির মাধ্যমে ডিজিটাল সেবা সম্প্রসারণ, সুশাসন প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, ভূমিকম্প নিরাপত্তা এবং পরিকল্পিত আবাসন ও নগরায়নের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

গৃহায়নমন্ত্রী অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি

নিম্নআয়ের মানুষের আবাসন সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: জাকারিয়া তাহের

নিম্নআয়ের মানুষের আবাসন সৃষ্টি সরকারের অন্যতম অঙ্গীকার: জাকারিয়া তাহের

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

সংসদে গৃহায়ণমন্ত্রী কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে

আরও পড়ুন

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম