Logo
Logo
×

Advertisement

জাতীয়

রেল ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:১১ পিএম

রেল ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যারা

ফাইল ছবি।

Advertisement

৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড় চালু করেছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

পরিপত্র অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সি যাত্রীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে টিকিটের ভিত্তি মূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।

এ সুবিধা পেতে যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধিত হতে হবে এবং এনআইডি যাচাইকরণ সম্পন্ন করতে হবে। অনলাইন ও কাউন্টার— উভয় মাধ্যমেই প্রবীণ নাগরিকেরা এ ছাড় পাবেন।

একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার ২৫ শতাংশ ছাড় সুবিধা ভোগ করতে পারবেন। তবে কোনো ছাড়প্রাপ্ত টিকিট ফেরত দিলে সেটি সাপ্তাহিক হিসাব থেকে বাদ যাবে এবং ওই সপ্তাহেই পুনরায় ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

সহযাত্রী নিয়ে ভ্রমণের ক্ষেত্রে সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি ৬৫ বছর বা তদূর্ধ্ব হন, তাহলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত প্রবীণ যাত্রীও ছাড় সুবিধা পাবেন। এজন্য তাকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে আলাদাভাবে যাচাইকৃত হতে হবে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে বিদ্যমান সুবিধা অনুযায়ী ৫০ শতাংশ ভাড়া রেয়াত পাবেন। পাশাপাশি সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির টিকিটেও নতুন করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য ফি বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে।

প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার সময় এ সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন টিকিটিং ব্যবস্থায়ও এ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ ভাড়া ছাড় সুবিধা গত ২৫ মে থেকে কার্যকর হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারত থেকে এলো ১৮ রেলকোচ, চলছে হস্তান্তরের প্রস্তুতি

ভারত থেকে এলো ১৮ রেলকোচ, চলছে হস্তান্তরের প্রস্তুতি

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

লোকসানের রেল ছুটছে প্রকল্পের পিছে

পণ্য পরিবহণে ৪ হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা লোকসানের রেল ছুটছে প্রকল্পের পিছে

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

৬০ হাজার কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় থেকে কক্সবাজার রেলপথ নির্মাণের পরিকল্পনা রেলওয়ের

৬০ হাজার কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় থেকে কক্সবাজার রেলপথ নির্মাণের পরিকল্পনা রেলওয়ের

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

আরও পড়ুন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম