Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

Advertisement

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্ববোধক গানের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে।

দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অড়বরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু ,লিচু, কাঠ লিচু, হাঁড়িভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি ,সাম্মাম, আমলকি, আমড়া, মাখনা, তালের শাঁস,কাঠ বাদাম,দেশি খেজুর  ইত্যাদি।

গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সঙ্গিত  উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া  ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী । 

প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য

চট্টগ্রামে যৌথ সভা প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য

জাতীয় প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন, সম্পূর্ণ তালিকা

জাতীয় প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন, সম্পূর্ণ তালিকা

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

ইয়াবাসহ গ্রেফতার মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম