Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবে ‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় প্রেস ক্লাবে সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সংগঠন উইকলি এডিটরস ফোরামের আয়োজনে ‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বর্তমান সময়ে তথ্য সরবরাহে মূলধারার সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ব্যাপকতায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। বিষয়টি বিবেচনায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দ্বিধাহীন হওয়ার আহ্বান জানান আলোচকরা।

প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম।

আলোচনা করেছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল অলুকদার।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইকলি এডিটরস ফোরামের মহাসচিব মুহা. শরীফ খান, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক উন্নয়ন ধারা। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইকলি এডিটরস ফোরামের সভাপতি দেবাশীষ দেব। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাপ্তাহিক পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য

চট্টগ্রামে যৌথ সভা প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

জাতীয় প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন, সম্পূর্ণ তালিকা

জাতীয় প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ৪৪১ জন, সম্পূর্ণ তালিকা

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

ইয়াবাসহ গ্রেফতার মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম