Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ এএম

রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে আজ

Advertisement

রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি থাকে। তাই ঘর থেকে বের হওয়ার আগে দিনের কর্মসূচি সম্পর্কে জেনে নেওয়া জরুরি। এতে কোথায় কী আয়োজন রয়েছে, সে সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে।

সোমবার (১২ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন: বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্য, ওষুধ, এলপিজি সিলিন্ডার ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এতে প্রধান বক্তা থাকবেন ক্যাবের সভাপতি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া। এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

এলপিজির বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন: দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশে এলপিজির মূল্যবৃদ্ধি, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং সংগঠনটির বিভিন্ন দাবি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি মো. সেলিম খান। দেশের বিভিন্ন প্রান্তের এলপিজি ব্যবসায়ীরাও এতে অংশ নেবেন।

দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন: দুপুর ২টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের তৃতীয় তলার সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির প্রথম ধাপে ১২ অক্টোবর থেকে সারা দেশে একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ শুরু হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

ঢাকা-১৫ আসনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন: বিকাল পৌনে ৩টায় রাজধানীর মিরপুর-১৩-এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪২৪ জন, তালিকা দেখুন

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন ৪২৪ জন, তালিকা দেখুন

কাজীদের নিয়োগকালীন এলাকা বহাল রাখার দাবি

কাজীদের নিয়োগকালীন এলাকা বহাল রাখার দাবি

‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

‘গুজব নয়, দায়িত্বশীল সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য

চট্টগ্রামে যৌথ সভা প্রেস ক্লাব ফেডারেশন গঠনে ঐকমত্য

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

আরও পড়ুন

প্রেমের টানে, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণে আরটির বিশেষ সেমিনার

শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণে আরটির বিশেষ সেমিনার

তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার, অস্ত্র উদ্ধার ১৪৭টি

তিন মাসে খুলনা বিভাগে গ্রেফতার ৩২ হাজার,  অস্ত্র উদ্ধার ১৪৭টি

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম