Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

ফাইল ছবি

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, মাসুদ রানাকে কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে একাধিক পোস্ট দেন। পোস্টের একটি ভিডিওতে শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করেন মাসুদ রানা। যেটি বেশ ভাইরাল হয়। 

অপর একটি পোস্টে জাওয়াদ নির্ঝর লিখেন, একসময় প্রকাশ্যে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার সুযোগ কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত পুলিশ কর্মকর্তা এডিসি মো. মাসুদ রানাকে এখন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্টাফ অফিসারের দায়িত্বে দেখা যাচ্ছে।

ডিএমপির এই পদটিতে বসে পুলিশের অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভিন্ন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগ উঠেছে মাসুদ রানার বিরুদ্ধে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

যানজট মুক্ত রাখতে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা

এইচএসসি পরীক্ষা যানজট মুক্ত রাখতে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা

কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে বিক্রি, গ্রেফতার ২

আরও পড়ুন

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আঞ্চলিক-আন্তর্জাতিক সহযোগিতা দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আঞ্চলিক-আন্তর্জাতিক সহযোগিতা দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

সাবেক ইন্সপেক্টরসহ সিআইডির তিনজন রিমান্ডে

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম